সময়ের ব্যস্ততম টিভি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সারা বছর শুটিং নিয়ে ব্যস্ত থাকেন। তবে আয়োজন করে ফটোশুট করা বেশ পছন্দ তার।
কিছুদিন আগে তুরস্কে গিয়ে ছবি তোলার ইচ্ছা পূরণ করেছিলেন তিনি। এবার দুবাইয়ের মরুভূমিতে নিজের সামার ফ্যাশনের ঝলক দেখিয়েছেন তিনি। মোহনীয় মেহজাবীন ধরা দিয়েছেন ক্যামেরায়।
শনিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেছেন কিছুদিন আগেই দুবাই ঘুরে আসা মেহজাবীন। ফটোশুটের জন্য তিনি মরুভূমিকে বেছে নেন ছোট পর্দার এই অভিনেত্রী।
ফ্যাশনসচেতন মেহজাবীন বরাবরই বৈচিত্র্যময় লুকে ভক্তদের সামনে হাজির হন। অনেক সময় নিজেই করেন নিজের স্টাইলিং।
