ভালোবেসে বিয়ে করেছিলেন ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা।
২০১১ সালের ২৩ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন এ তারকা দম্পতি। এর পর তাদের ঘর আলো করে ২০১৪ সালে আসে আরিজ ইবনে জলিল ও ২০১৭ সালে আবরার ইবনে জলিল। দেখতে দেখতে ১১ বছর পার হয়ে গেল তাদের। গত ২৩ সেপ্টেম্বর ছিল এ তারকা দম্পতির ১১তম বিবাহবার্ষিকী।
এদিকে প্রতিবছর বিশেষ দিনটি উদযাপন উপলক্ষে এ দম্পতির থাকে আলাদা আয়োজন। সাধারণত এ সময়টিতে তারা বিদেশে থাকেন সপরিবারে। এবারও এই দম্পতি অবস্থান করছেন দুবাইয়ে। সঙ্গে রয়েছে তাদের দুই সন্তান।
এরই মধ্যে অনন্ত জলিলকে দেখা গেল সপরিবারে মরুভূমিতে দারুণ সময় কাটাচ্ছেন। স্ত্রী খাদিজা বর্ষা, দুই ছেলেকে নিয়ে মরুভূমি অঞ্চল থেকে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন।
এছাড়া বর্ষার ইনস্টাগ্রামে দেখা গেল একটি অ্যানিভার্সারি কেক। এ থেকেই স্পষ্ট যে বিবাহবার্ষিকীর ১১ বছর উপলক্ষেই দেশটির দুবাইয়ে গেছেন এই দম্পতি।
