কালিয়াকৈরে নিখোঁজের ৪ দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর থেকে নিখোঁজের ৪ দিন পর রবিবার ভোরে পার্শবতি কাশিমপুর থানার ভবানীপুর এলাকার জঙ্গলের ভিতর থেকে ময়নাল হক (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

নিহত ময়নাল হক উপজেলার টান কালিযাকৈর গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার পুত্র।

জানা যায়, গত বুধবার দুপুরে ময়নাল হক কালিয়াকৈর বাজার থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর কোথাও তাকে না পেয়ে তার স্ত্রী সুফিয়া বেগম বাদী হয়ে কালিয়কৈর থানায় একটি মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ বৃদ্ধ ময়নাল হকের মেয়ের জামাই মোঃ শহিদুল ইসলাম ও তার সহযোগী হীরাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে কালিয়াকৈর থানা পুলিশ ঐদিন ভোরে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভবানীপুর এলাকার জঙ্গলের ভিতর থেকে ওই বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিয়কৈর থানার ওসি(তদন্ত) মোঃ আবুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, পারিবারিক কলহের জের ধরে মেয়ের জামাই শহিদুল ইসলাম শশুর ময়নাল হককে ভবানীপুর বাসায় ডেকে নেয়। সেখানে শহিদুল তার সহযোগী হিরার সাহায্যে শশুর ময়নালকে শ্বাসরোধ করে হত্যার পর পার্শ্ববতি জঙ্গলে তার লাশ ফেলে রাখে বলে পুলিশকে জানিয়েছ।

গ্রেফতারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *