Home বিনোদন ফ্ল্যাট বিক্রি করে দিলেন অক্ষয় কুমার

ফ্ল্যাট বিক্রি করে দিলেন অক্ষয় কুমার

0
137

অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করে আয় করেন বলিউডের অভিনেতারা। সঙ্গে নানা ধরনের ব্যবসাও থাকে। কারও আছে রেস্তোরাঁর বিজনেস, কারও নিজস্ব ফ্যাশন বা বিউটি ব্র্যান্ড। সঙ্গে আরেকটা যেদিকে বেশি বিনিয়োগ করে থাকেন অভিনেতারা তা হল জমি-বাড়িতে।

প্রায়ই শুনবেন এত কোটির বাড়ি কিনলেন এই অভিনেতা, এত টাকায় বিক্রি করলেন। এখন যেমন খবর মিলেছে অক্ষয় কুমার তাঁর একটি সম্পত্তি বিক্রি করেছেন।

৬ কোটি টাকায় এই অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন অক্ষয়। যা কিনেছেন গায়ক আরমান ও আমাল মালিকের বাবা ডাব্বু মালিক, যিনি একজন গীতিকার। গত মাসে এ বিষয়ে তাদের চুক্তিটি হয়েছিল।

জেপকে ডটকমের মাধ্যমে অনুমোদন করা নথি অনুসারে, ফ্ল্যাটটি আন্ধেরির পশ্চিমে ট্রান্সকন ট্রায়াম্ফ টাওয়ার ১-এ অবস্থিত। ফ্ল্যাটটির ১২৮১ বর্গ ফুট কার্পেট ও ৫৯ বর্গ ফুট বারান্দা।

জানা গেছে, ২০১৭ সালের নভেম্বরে ৪ কোটি ১২ লাখ টাকায় ফ্ল্যাটটি কিনেছিলেন অক্ষয়। তখন তিনি একই প্রকল্পে চারটি সম্পত্তিতে ১৫ কোটি টাকা বিনিয়োগ করেছিলেন।

অক্ষয় কুমার সম্পত্তি ক্রয়ে একজন সক্রিয় বিনিয়োগকারী। আন্ধেরি পশ্চিমে ভারত আর্ক, আন্ধেরির ইস্ট ‘জেভিএলআর’ এর ওবেরয় প্রিজমা, জুহুতে পিরোজা কোর্ট, আন্ধেরি পশ্চিমে ওবেরয় স্প্রিং, জুহুতে প্রাইম বিচের মতো মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় তিনি একাধিক সম্পত্তি ক্রয়, বিক্রয় এবং ভাড়ার লেনদেন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here