Home দেশের খবর ঢাকা বউ চলে যাওয়ায় ঘটককে খুন!

বউ চলে যাওয়ায় ঘটককে খুন!

0
120

মো.রকিবুল হাসান, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে বউ চলে যাওয়ায় মো. আব্দুল জলিল (৭০) নামে এক ঘটককে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের মানাজী (মাইদার চালা) গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক একই গ্রামের শহিদুলের ছেলে আলমাস (২৫) পলাতক রয়েছে।

নিহতের ভাগ্নে আব্দুল বাছেদ জানায়, মাইদার চালা গ্রামের শহিদুলের ছেলে আলমাস স্থানীয় একটি করাত কলে কাজ করেন। এর আগেও সে ৩টি বিয়ে করেছিল। কিন্তু সেই বিয়ে টিকেনি তার। পরে আমার মামা মো. আব্দুল জলিলের ঘটকালিতে ২০১৯ সালে রসুলপুর ইউনিয়নের প্যাঁচার আটা গ্রামে আলমাস বিয়ে করে। সে ঘরে একটি কন্যা সন্তানও আছে। সেটিও ২০২১ সালে ছাড়াছাড়ি হয়ে যায়। এ নিয়ে আলমাসের ভেতরে চাপা ক্ষোভ ছিল।

আজ দুপুরে মামা নামাজ শেষ করে আলমাসের দাদী আয়াতন বেগমের ঘরে পান খেতে বসলে আলমাস ঘরে ঢুকে বউ এনে দেয়ার কথা বলে কথা কাটাকাটি শুরু করে। এক পর্যায়ে ঘরে থাকা ধারালো দা দিয়ে মামার মাথায় ও গলায় এলোপাতাড়ি কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন এবং আসামিকেও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here