মির্জাপুরে পূজা উদযাপন পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় পৌরসদরের মির্জাপুর প্রেসক্লাব মিলানায়তনে এ পরিচিতি সভা হয়।

সভায় উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক সুরঞ্জন শেঠ তাপসের সভাপতিত্বে ও সদস্য সচিব সুশীল কুমার সরকারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার সেন লালু, সাধারণ সম্পাদক সাংবাদিক নিরঞ্জন পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের (সাবেক) সাধারণ সম্পাদক প্রমতেশ গোস্বামী শংকর, (সাবেক) সাংগঠনিক সম্পাদক বিকাশ গোস্বামী, অধ্যাপক নন্দ দুলাল গোস্বামী, শক্তিপদ ঘোষ প্রমুখ।

এছাড়াও পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক কমিটির সদস্য, প্রদীপ কুমার শীল, পৌর প্যানেল মেয়র তাপস কুমার সাহা, কাউন্সিলর চন্দনা দে, বীর মুক্তিযোদ্ধা অরুন কুমার ধর, রাইমোহন রাজবংশী, উত্তম কুমার সাহা, দীপক মিত্র, পরেশ চন্দ্র কর্মকার, সুনীল চন্দ্র বর্মন, এ্যাডভোকেট কালীপদ সরকারসহ নবগঠিত আহ্বায়ক কমিটির সকল সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে পূজা উদযাপন পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যরা উপজেলা মুক্তির মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *