Home বিনোদন একজন নারী হিসেবে আমি গর্বিত: তিশা

একজন নারী হিসেবে আমি গর্বিত: তিশা

0
79

গেল নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৩-১ গোলে প্রতিপক্ষের কাছে পরাজয় স্বীকার করতে হয়েছিল দেশের নারী ফুটবল দলকে। ক্ষোভটা ভিতরে জ্বলছিল দাবানল হয়ে। ১৯ সেপ্টেস্বর সন্ধ্যায় ৩-১ গোলে প্রতিপক্ষ নেপালকে হারিয়ে যেন সেই প্রমাণ দিল দেশের প্রমীলা ফটবল দল।

প্রথমবার দামাল মেয়েদের নারী সাফ চ্যম্পিয়ন হওয়ার আনন্দ বানের জলের মতো গ্রাস করে নিয়েছে গটা দেশকে। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিমান বন্দরে তাদের জন্য আয়োজিত রাজকীয় অভ্যর্থনা যেন সে কথাই বলে।

এদিন বিজয় উল্লাসে অংশ নেয় সব শ্রেণি-পেশার মানুষ। শোবিজ অঙ্গনের তারকারাও এই প্রাপ্তিতে দারুণ উচ্ছ্বসিত। তাদের উচ্ছ্বাসের কথা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। নারী ফুটবল দলের বন্দনায় মুখরিত ছোট ও বড় পর্দার শিল্পীরা।

এ বিষয়ে কথা হয় জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সংবাদমাধ্যমকে বলেন— ‘এই প্রাপ্তি সত্যি অনেক ভালো লাগার।’

একজন নারী হিসেবে গর্ববোধ করেন তিশা। তা জানিয়ে এই শিল্পী বলেন, ‘একজন নারী হিসেবে আমি গর্বিত। আমাদের নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমি আশাবাদী ভবিষ্যতে আমরা আরো ভালো কিছু অর্জন করব।’

বাংলাদেশের যেকোনো অর্জন তিশাকে আন্দোলিত করে। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘যখন বাংলাদেশের কোনো অর্জন হয় তখন খুব ভালো লাগে। বাঙালি হিসেবে গর্ববোধ করি। আর যখন দেখি নারীরা এগিয়ে যাচ্ছে, দেশ-বিদেশে তাদের মেধার স্বাক্ষর রাখছে; তখন আরো বেশি ভালো লাগে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here