Home বিনোদন নুসরাত ফারিয়ার পোশাকে শোভা পেল সুন্দরবন

নুসরাত ফারিয়ার পোশাকে শোভা পেল সুন্দরবন

0
186

দুই বাংলায় অভিনয়ের সুবাস ছড়িয়ে চলেছেন নুসরাত ফারিয়া। বাহ্যিক সৌন্দর্যের মতোই মুগ্ধ করে তার চিন্তাধারা। এবার নিজেকে উপস্থাপনেও রাখলেন বুদ্ধিদীপ্ত ভিন্নতার ছাপ। পোশাকে তুলে ধরলেন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ সুন্দরবন।

গতকাল বুধবার রাজধানীর বসুন্ধরা শপিং মলের স্টার সিনেপ্লেক্সে নুসরাত ফারিয়া অভিনীত চলচ্চিত্র ‘অপারেশন সুন্দরবন’-এর প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে অফ হোয়াইট রঙের একটি গাউন পরে আসেন এই তারকা।

এতে সুন্দরবনের বাঘ, হরিণ, পাখি, ম্যানগ্রোভ ও নানান রকম বৃক্ষরাজি আঁকা ছিল। সবমিলিয়ে বলা যায়, গোটা সুন্দরবন যেন শোভা পাচ্ছিল তার দীর্ঘ পোশাকটিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এই পোশাক পরে তোলা ছবি প্রকাশ করেছেন ফারিয়া। সেখানেও হয়েছেন প্রশংসিত। অধিকাংশ নেটিজেন পোশাকটিকে দৃষ্টিনন্দন বলে প্রশংসা করেছেন।

নুসরাত ছাড়াও প্রিমিয়ারে ছিলেন ছবিটির অন্যান্য অভিনয়শিল্পীরা। উপস্থিত ছিলেন ওপার বাংলার অভিনেত্রী দর্শনা বণিক। চলচ্চিত্রটিতে চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

র‍্যাবের একটি দুঃসাহসিক অভিযান নিয়ে তৈরি হয়েছে এই সিনেমা। সুন্দরবনকে দুস্যমুক্ত করার অভিযান এটি। ২৩ সেপ্টেম্বর মুক্তি পাবে চলচ্চিত্রটি।

প্রিমিয়ারে উপস্থিত হয়ে ফারিয়া বলেন, এই চলচ্চিত্র না দেখলে অনেক কিছু মিস করবেন। আমি আমার শতভাগ দিয়ে চেষ্টা করেছি ভালো করার, বাকিটা আপনাদের হাতে। সবাই প্রেক্ষাগৃহে আসুন।’

এই ছবির মাধ্যমে আড়াই বছর পর নতুন ছবি নিয়ে সিনেমা হলে আসছেন নুসরাত ফারিয়া। ছবিটি পরিচালনা করেছন দীপংকর দীপন।

এ দিন পরিচারকের প্রতি কৃজ্ঞতা জানিয়ে ফারিয়া বলেন,অপারেশন সুন্দরবন’-এ যেভাবে সুন্দরবনের সৌন্দর্য তুলে ধরা হয়েছে, সে জন্য দীপন (দীপংকর) দাদাকে সাধুবাদ। আমি আসলে মুগ্ধ হয়ে সিনেমাটি দেখেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here