Home ফিচার দেশবাসীকে ট্রফি উৎসর্গ করলেন সাবিনারা

দেশবাসীকে ট্রফি উৎসর্গ করলেন সাবিনারা

0
140

ঐতিহাসিক সাফ জয়ের ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করেছে চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা দেশের সব মানুষের।

বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক। এ সময় তিনি ধন্যবাদ জানান বাফুফে, মন্ত্রণালয় ও সমর্থকদের।

সাবিনা বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এভাবে বরণ করে নেয়ার জন্য সবার কাছে আমরা কৃতজ্ঞ। বাংলাদেশের মেয়েদের ও ফুটবলারদের যে আপনারা এতো ভালোবাসেন সে জন্য আমরা অনেক অনেক গর্বিত। আমাদের জন্য দোয়া করবেন। এ ট্রফি বাংলাদেশের সব মানুষের জন্য।’

সাফ জয়ের পর থেমে থাকতে চায় না বাংলাদেশ দল। সামনের বছর সাফ গেমস সাফল্যসহ এশিয়া পর্যায়ের সাফল্যের দিকে নজর এখন সাবিনা-স্বপ্নাদের।

সাবিনা বলেন, ‘দক্ষিণ এশিয়ায় আমরা সাফল্য পেয়েছি। এখন আমাদের লক্ষ্য কীভাবে আরও সামনে যাওয়া যায়।’

সাফের এ সাফল্য সহজে আসেনি। সাবিনা জানান, গত এক দশকের পরিশ্রমের ফল এ শিরোপা। দীর্ঘদিন যাবৎ দলকে সমর্থন যুগিয়ে যাওয়ার জন্য অধিনায়ক সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here