Home আলোচিত নিজ হাতে গাছ লাগাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান

নিজ হাতে গাছ লাগাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান

0
119

অভিনয়ের পাশাপাশি সমাজকল্যাণমূলক কাজের সঙ্গে যুক্ত চিত্রনায়ক জায়েদ খান। ‘সাপোর্ট’ নামে তার একটি সংগঠন আছে। এর মাধ্যমে তিনি মানবকল্যাণে নানারকম কাজ করেন।

তারই ধারাবাহিকতায় এবার পরিবেশে রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার পিরোজপুর পুলিশ লাইনসে নিজ হাতে গাছ লাগিয়েছেন এ নায়ক।

বৃক্ষরোপণ কর্মসূচি প্রসঙ্গে জায়েদ গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য জেলাব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। মঙ্গলবার পুলিশ লাইনসে এবং এর আগে সোমবার সরকারি মহিলা কলেজে ও রোববার টাউন মাধ্যমিক বিদ্যালয়ে আমরা গাছ লাগিয়েছি। এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন উপজেলায় সহস্রাধিক বনজ ও ফলদ গাছ লাগানো হবে।’

পুলিশ লাইনস মাঠে বৃক্ষরোপণে অংশ নেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খাইরুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ জা. মো. মাসুদুজ্জামান, সাপোর্টের সাধারণ সম্পাদক সৈয়দ আহসান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here