গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাসবেলুন বি স্ফো রণে কৌতুক অভিনেতা আবু হেনা রনিসহ পাঁচজন দ গ্ধ হয়েছেন। জানা গেছে, রনির শরীরের ২৫ শতাংশ পু ড়ে গেছে। তাকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে৷ এখন আছেন স্পেশাল ওয়ার্ডে।
এমন পরিস্থিতিতে ছেলে আবু হেনা রনি’র সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তার মা বিনা বেগম।
শনিবার দুপুরে রনি’র গ্রামের বাড়ী নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামে গণমাধ্যমকর্মীদের সামনে ছেলের জন্য দেশবাসীর নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।
এসময় তিনি বলেন, তার ছেলে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন। ‘আল্লাহ’ যেন আমার সন্তানকে সুস্থ করে দেন, আমার বুকে ফিরিয়ে দেন।
শুক্রবার বিকালে গাজীপুর জেলা পুলিশ লাইনসে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে গ্যাস বেলুন বি স্ফোরণে অ গ্নিদ গ্ধ হন রনি।
এদিকে, আবু হেনা রনি আগুনে দগ্ধ হওয়ার ঘটনায় তার জন্য দোয়া ও প্রার্থনা করছেন ভক্ত-শুভাকাঙক্ষী ও শোবিজের বন্ধুরা। এদিকে দেশের গণ্ডি পেরিয়ে রনির জন্য দোয়া করছেন ওপার বাংলায় মীরাক্কেলে তার সহকর্মীরাও।
মীরাক্কেলের উপস্থাপক মীর আফসার আলি ফেসবুকে এক স্ট্যাটাসে রনির জন্য প্রার্থনা করে লিখেছেন, ‘আবু হেনা রনি নিজেই আ গুন। ওকে পো ড়ায় কার সাধ্য? দোয়া করবেন সবাই।’
২০১১ সালে ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স ৬’-এ বিজয়ী হয়ে ব্যাপক পরিচিতি পান আবু হেনা রনি। শোবিজের মানুষের কাছেও তিনি বেশ প্রিয়।
