দেশের ৩৫ হলে মুক্তি পেয়েছে নির্মাতা সাইদুল ইসলাম রানা পরিচালিত সিনেমা ‘বীরত্ব’। মুক্তির পর থেকেই সিনেমা হলে বেশ সাড়া ফেলেছে সিনেমাটি।
তবে এর মাঝেই এক মাঝেই ঘটেছে এক ব্যাতিক্রম ঘটনা। সিনেমার টিকিট না পেয়ে কার্পেটে মোড়ানো সিঁড়িতে বসেই দর্শকের সাথেই সিনেমাটি উপভোগ করেছেন চিত্রনায়িকা নিপুণ ও সালওয়া।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) মুক্তি পাওয়া ‘বীরত্ব’ সিনেমার সন্ধ্যার শো চলাকালীন সরেজমিনে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখায় এই দৃশ্য দেখা যায়। প্রথমদিনেই দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগের জন্য এসেছিল ‘বীরত্ব’ টিম।
বিকেলেই তারা গিয়েছিলেন যমুনা ব্লকবাস্টারে। সেখান থেকে ছুটে যান পুরান ঢাকার চিত্রামহল হলে। ৭টায় আসেন স্টার সিনেপ্লেক্সে। কিন্তু শো হাউজফুল থাকায় টিকেট পাননি নিপুণ-সালওয়া।
তবে ফিরে যাননি। দর্শকদের সঙ্গে সিনেমাটি উপভোগের জন্য সিঁড়িতেই বসে পড়েন। হলভর্তি দর্শকদের সাথে সিনেমা দেখতে দেখতে বারবার আবেগঘন হয়ে পড়ছিলেন তারা।
সিনেমা শেষে নিপুণ বলেন, ক্যারিয়ারের শুরুতে রিক্সওয়ালার প্রেম মুক্তির দিনে সিট না পেয়ে দাঁড়িয়ে সিনেমা দেখেছিলাম। বহুবছর পর হলে এসে সিট না পেয়ে সিঁড়িতে বসতে হলো। দর্শকদের প্রতিক্রিয়া পেয়ে কান্না চলে আসে।
সালওয়া বলেন, চিত্রামহল থেকে এসে দেখি সিনেপ্লেক্সে কোনো সিট ফাঁকা নেই। পরে নিপুণ আপুর পাশে বসেই সিনেমা দেখি। প্রথমবার স্ক্রিনে নিজেকে দেখে অনেক স্মৃতিকাতর হয়ে পড়ছিলাম। দর্শকদের এই প্রশংসা আমাকে ইমোশনাল করেছে।
সাইদুল ইসলাম রানার পরিচালনায় শুক্রবার দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পায় বীরত্ব। সিনেমাটিতে সিনেমা ও নাটকের শিল্পীদের যেনো দারুণ এক মেলবন্ধন ঘটেছে। যাতে অভিনয় করেছেন সিনেমার ইমন, নিপুণ, নবাগত সালওয়া। এবং নাটকের ইন্তেখাব দিনার, নাসিম, মনিরা মিঠু ও কচি খন্দকার।
তারকাবহুল এই সিনেমায় আরও আছেন জয়ন্ত চট্টোপাধ্যায়,বড়দা মিঠু, মআরমান পারভেজ মুরাদ, শিল্পী সরকার অপু প্রমুখ।





