দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে চিত্রনায়িকা নিপুণ

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে আসছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। ‘বীরত্ব’ সিনেমা দিয়ে আজ দর্শকদের সামনে হাজির হচ্ছেন তিনি। এতে যৌ’নকর্মীর চরিত্রে দেখা যাবে তাকে।

শুটিংয়ের জন্য টানা পাঁচদিন রাজবাড়ীর যৌ’নপল্লীতে থেকেছেন তিনি। এই পাঁচদিন নানা অভিজ্ঞতার মুখে পড়েছেন বলে জানান তিনি। সেখানকার মানুষদের জীবনযাপন দেখেছেন অতি কাছ থেকে।

সাম্প্রতিক ‘পরাণ’ ও ‘হাওয়া’ ছবি দু’টির মাধ্যমে দর্শক হলে আসতে শুরু করেছে। নতুন করে সিনেমা পুনর্জীবিত হয়েছে। এই পালে হাওয়া দেবে বীরত্ব। নিপুণ বলেন, বীরত্ব সিনেমাটা দেখেও আপনারা স্বস্তি পাবেন।

ছবিটিতে নিপুণের বিপরতে একজন দালালের চরিত্রে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ও অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম। সাইদুল ইসলাম রানার প্রথম সিনেমা ‘বীরত্ব’তে নায়ক-নায়িকার ভূমিকায় আছেন মামনুন হাসান ইমন ও নবাগত নিশাত নাওয়ার সালওয়া। তাদের দু’জনকেই দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়।

এছাড়া খল চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। পুলিশ অফিসারের চরিত্রে আছেন শতাব্দী ওয়াদুদ। আরও আছেন বড়দা মিঠু ও জয়ন্ত চট্টোপাধ্যায়সহ অনেকে।

এদিকে অনেকেই মনে করেন এফডিসিতে যারা সমিতি করে তারা সিনেমা করেন না! শুধু ইলেকশন, প্রেস কনফারেন্স নিয়ে ব্যস্ত থাকেন! শিল্পী সমিতির একজন হিসেবে বিষয়টি মানতে নারাজ চিত্রনায়িকা নিপুণ।

এ বিষয়ে তিনি বলেন, ‘শিল্পী সমিতির চলতি কমিটিতে দায়িত্বে থাকা সবার সিনেমা একে একে মুক্তি পাচ্ছে।’

নিপুণ বলেন, আমরা যেকজন আছি, সবার সিনেমা একে একে মুক্তি পাচ্ছে। সভাপতি কাঞ্চন ভাইও সিনেমা করছেন। তার সিনেমাও সামনে আসবে।

তিনি আরও বলেন, সমিতি তো একটা অংশ। কিন্তু আমাদের প্রধান কাজ হচ্ছে সিনেমা করা। সবারই এই বছর আরও দুই তিনটি সিনেমা মুক্তি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *