নিপুণ একটা বাজে মেয়ে: পীরজাদা হারুন

নিপুণ একটি বাজে মেয়ে, তার স্বভাব চরিত্রে সমস্যা আছে বহুবিধ। তাই সে নিজেকে স্বাভাবিক জীবনযাত্রায় নিয়োজিত রাখতে না পেরে অস্বাভাবিক পথ বেছে নেয় আর এ কারণেই কিন্তু তাকে বিতর্কিত হতে হয় প্রায়শঃ। একমাত্র আমিই তার ভবিষ্যতের বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। কারণ, আমি তো বিচারক ছিলাম, আর এই বিচারকগণ বাস্তবতার প্রমাণ, কাগজপত্র যাচাই-বাছাই করেই কিন্তু আদেশ দিয়ে থাকেন আর আমিও নিপুণের বিষয়ে সকল কিছু সঠিকভাবে, ন্যায়সঙ্গতভাবে বিচার বিশ্লেষন করেই আমার আদেশ দিয়েছিলাম।

এতে কিন্তু বিন্দুমাত্র আমার কোন স্বার্থ ছিল না আর তাতে কে কি বলল, সেটা আমি পরোয়া করি না, কারণ আমি সঠিক ছিলাম আর আমি জানি সঠিক সব সময় সত্য এবং সত্য একদিন প্রকাশ পাবেই।

চিত্রনায়িকা নিপুণ আক্তার বাজে মেয়ে উল্লেখ করে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এভাবেই নিজের ফেসবুক স্ট্যাটাস লিখেছেন অভিনেতা পীরজাদা শহীদুল হারুন।

তিনি আরও লিখেন, সন্দেহের কোন বেড়াজাল যদিও সত্য প্রকাশকে মাঝে মাঝে বিলম্বিত করে ঠিকই কিন্তু তা সাময়িক, পরে কিন্তু আসল সত্যি ঠিকই বের হয়ে আসে। তাই আমিও তার মেয়ের বিষয়ে সঠিক আদেশটিই আদালতে দিয়েছিলাম, পরে বাস্তবে কি হয়ে ছিল তা সিনেমার রঙিন পর্দায় দেখুন।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ৩৪ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সাইদুল ইসলাম রানা পরিচালত ‘বীরত্ব’ সিনেমাটি। চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে জুটি বেঁধে প্রথমবার অভিনয় করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-এর মঞ্চ থেকে আসা নিশাত নাওয়ার সালওয়া।

সিনেমার গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন নিপুণ আক্তার ও পীরজাদা শহীদুল হারুন। পতি’তা চরিত্রে নিপুণ ও আইনজীবী চরিত্রে হারুন অভিনয় করছেন। প্রচারণার কৌশল হিসেবে নিপুণ প্রসঙ্গে এভাবেই পোস্ট করেছেন বলে জানা গেছে।

চলতি বছর ২৮ জানুয়ারির শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রধান নির্বাচন কমিশনার অভিনেতা পীরজাদা হারুনের সাথে বেশ দূরত্ব তৈরি হয় নিপুণের৷ সে সময় এই অভিনেত্রী হারুনকে নিয়ে চুমু দেয়ার মতো নানা অভিযোগ আনেন। তবে সব অভিযোগ অস্বীকার করেছিলেন তিনি। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে শেষ পর্যন্ত বিষয়টি আদালত গড়ায়। এখনো পদটি নিয়ে সুরাহা হয়নি।

মূলত, নতুন সিনেমা নিয়ে হারুন তার নিজের চরিত্র ও নিপুণের চরিত্র দর্শকদের সামনে তুলে ধরতে এবং দর্শকদের নজর কাড়তে এভাবেই লিখেছেন বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *