Home বিনোদন প্রবাসীদের নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে: অনন্ত

প্রবাসীদের নিয়ে সিনেমা বানানোর ইচ্ছা আছে: অনন্ত

0
144

দেশ মাতিয়ে এবার দক্ষিণপূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে অনন্ত জলিল ও বর্ষা জুটির বিগ বাজেটের সিনেমা ‘দিন- দ্য ডে’। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে সেখানকার ১৫টি প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমাটি।

এ উপলক্ষে মঙ্গলবার সকালে দেশটির কুয়ালালামপুরে পৌঁছান। সেখান থেকে বাংলাদেশ সময় ১১টার দিকে ফেসবুক লাইভে আসেন অননন্ত জলিল ও বর্ষা।

অনন্ত লাইভে জানান, মালয়েশিয়া থেকে দিন- দ্য ডে সিনেমাটির বিদেশে মুক্তি শুরু হলো এবং মুক্তি উপলক্ষেই তাদের সেখানে যাওয়া। ধীরে ধীরে অন্যান্য দেশে মুক্তি পাবে সিনেমাটি, সেসব দেশেও যাওয়ার পরিকল্পনা আছে অনন্ত-বর্ষার।

অনন্ত বলেন, ‘দিন- দ্য ডে সিনেমাটির থিমটা কিন্তু প্রবাসী ভাই-বোনদের নিয়ে। সে জন্য যে দেশেই সিনেমাটি মুক্তি পাবে, সেখানে আপনাদের সঙ্গে দেখা করতে যাব। পরবর্তিতে আমার পরিকল্পনা আছে প্রবাসী ভাই-বোনদের নিয়ে সিনেমা বানাব।’

মালয়শিয়াতে ১৫টি প্রেক্ষাগৃহে দিন- দ্য ডে মুক্তি পাবে প্রথম সপ্তাহে। বর্ষা বলেন, ‘দেশের সিনেমা দেশের মানুষদের সঙ্গে বিদেশে দেখে এটার ভালোলাগা অন্যরকম। এটা আমাদের টার্গেটও যে, বিদেশে যেখানে প্রবাসী বাংলাদেশি বেশি থাকেন, সেখানে সিনেমা রিলিজ করা।’

‘দিন- দ্য ডে’ বাংলাদেশে মুক্তি পায় গত ১০ জুলাই। এখনো সেটি চলছে বিভিন্ন হলে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এ সিনেমা পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত-বষা ছাড়াও অভিনয় করেছেন মিশা সওদাগর এবং ইরান, তুরস্ক ও আফগানিস্তানের শিল্পীরা। শুটিংও হয়েছে এসব দেশে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here