Home ফিচার এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, সূচি প্রকাশ

এইচএসসি পরীক্ষা শুরু ৬ নভেম্বর, সূচি প্রকাশ

0
219

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সূচি অনুযায়ী, আগামী ৬ নভেম্বর থেকে শুরু হবে পরীক্ষা, শেষ হবে ১৩ ডিসেম্বর। আর ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১৫ ডিসেম্বর।

সোমবার আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. আবুল বাশারের সই করা এইচএসসি পরীক্ষার সূচি থেকে এ তথ্য জানা গেছে। বোর্ডগুলোর ওয়েবসাইটে এই সময়সূচি দেয়া হয়েছে।

এইচএসসি পরীক্ষার ঘোষিত সময়সূচিতে বলা হয়, পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) ও পরে সৃজনশীল বা রচনামূলক অংশের পরীক্ষা হবে। এমসিকিউ অংশের জন্য সময় ২০ মিনিট এবং সৃজনশীল অংশের জন্য সময় ১ ঘণ্টা ৪০ মিনিট। এই দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না। সময়সূচিতে মোট ১১ দফা নির্দেশনা দেয়া হয়েছে।

চলতি বছরের এইচএসসি পরীক্ষা পুনর্বিন্যাস পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এইচএসসিতে এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here