Home বিনোদন এবার নতুন মিশনে নামলেন প্রভা

এবার নতুন মিশনে নামলেন প্রভা

0
200

দর্শকের সামনে এবার এক নতুন গল্পে, ভিন্ন চরিত্রে হাজির হচ্ছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। যে গল্পে তাকে দেখা যাবে দেশের নাম করা মডেল ও অভিনেত্রীর চরিত্রে। তার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা জাহের আলভীকে।

নাটকের গল্পে দেখা যাবে, প্রভার সঙ্গে পরিচয় হয় এক উচ্চবিত্ত পরিবারের ছেলের। তারপর দুজনে প্রেমে জড়িয়ে পড়েন। সেই প্রেম বিয়েতে গড়ায়। কিন্তু ভালোবেসে বাঁধা ঘরে আসে ঝড়। খু’ন হন দুজনের একজন। ঘটনায় আসে নাটকীয়তা। বাকিটা জানতে দেখতে হবে নাটক ‘ব্ল্যাক কফি’।

জহির করিমের রচনা ও প্রযোজনায় ফয়জুল করিম রথির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি। ১০ সেপ্টেম্বর থেকে উত্তরায় শুরু হয়েছে নাটকটির শুটিং। চলবে আজ ১২ সেপ্টেম্বর পর্যন্ত।

এ নাটকের চরিত্র ও গল্প নিয়ে প্রভা বলেন, এই নাটকের গল্প খুবই হৃদয়স্পর্শী, যেটি আমার মনকে নাড়া দিয়েছে। জহির করিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন।

নাটকের পরিচালক ফয়জুল করিম রথি জানান, প্রভা যদিও বেশ সিনিয়র ও পাকা অভিনেত্রী, তবে জাহের আলভীর সঙ্গে তার জুটি আমার প্রত্যাশার জায়গাটা পূরণ করেছে। আশা করছি দর্শক নাটকটি উপভোগ করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here