Home আলোচিত যেখানেই যাই সেলিব্রিটি ফিলটা মনে হয়: দীঘি

যেখানেই যাই সেলিব্রিটি ফিলটা মনে হয়: দীঘি

0
237

শিশুশিল্পী থেকে চিত্রনায়িকা হিসেবে বেশ পরিচিতি পেয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তিনি ২০২১ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়ে এ মাইনাস পেয়ে পাস করেছেন।

এবার অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করতে অনার্সে ভর্তি হয়েছেন দীঘি। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজের নতুন এই অধ্যয়ন শুরু করেছেন তিনি।

এ প্রসঙ্গে দীঘি বলেন,‘আপাতত আমি ভার্সিটি স্টুডেন্ট।’ এই বিষয়ে পড়ার কৌতুহল নিয়ে দীঘি বলেন, অভিনয়ের পাশাপাশি টুকটাক লেখালেখি পছন্দ করি। এটা আসলে অনেক আগে থেকেই। তাই আমার কাছে মনে হয়েছে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজম বিভাগ আমার জন্য ভালো হবে। তাই ভর্তি হয়েছি। আমার জন্য প্রার্থনা করবেন।

তাছাড়া এই বিভাগে পড়লে আমার ক্যামেরার সামনে কাজ করার পাশপাশি, ক্যামেরার পেছনের কাজগুলো নিয়েও বেশ এগিয়ে যেতে পারব। এটাও আমার একটা ইচ্ছা। তাই দেখা যাক সামনে কী হয়।

তিনি বলেন, এখনও আমাদের ক্লাস শুরু হয়নি। আশা করি ক্লাস শুরু হলে আরও অনেক কিছু শিখতে পারব।

দীঘি বলেন, আমি আসলে খুব বেশি কিছু হতে চাই না। যেখানেই যাই সেখানেই সেলিব্রিটি ফিলটা মনে করিয়ে দেয়। আসলে আমি আমার স্কুল, কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ে এই জায়গাটা রাখতে চাই না। একজন সাধারণ শিক্ষার্থীর যে অনুভবটা থাকে, সেটাই হতে চাই। স্পেশাল কিছু হতে চাচ্ছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here