Home বিনোদন ২০ বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন মুনমুন

২০ বছর পর আবারও বড়পর্দায় ফিরছেন মুনমুন

0
112

ঢাকাই সিনেমার নব্বই দশকের চিত্রনায়িকা মুনমুন। অল্প সময়ের মধ্যে বেশ কিছু সিনেমা উপহার দিয়েছেন তিনি। যেগুলো ব্যবসা সফল ও প্রশংসিত হয়েছে।

তবে কিছু সিনেমার জন্য সমালোচিতও হয়েছেন। এর মধ্যে তিনি দেশের বাইরে চলে যান। মাঝে প্রায় বিশ বছর সেভাবে ঢাকার সিনেমায় পাওয়া যায়নি মুনমুনকে।

আবারও অভিনয়ে ফিরছেন এই চিত্রনায়িকা। চেষ্টা করছেন নতুন উদ্যমে। সেই প্রচেষ্টার তালিকায় নতুন সিনেমা ‘রাগী’। এই সিনেমায় তাকে দেখা যাবে খলনায়িকার ভূমিকায়। সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে। সেখানে ছুরি হাতে রাগী মুডে দেখা গেছে নায়িকাকে। তা দেখে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে।

‘রাগী’ সিনেমা নিয়ে মুনমুন বলেন, ‘আমি আমার মতো করে নিজের সেরাটা দিয়ে অভিনয় করতে চেষ্টা করেছি। আশা করছি, দর্শক খুব এনজয় করবে ‘রাগী’ সিনেমায় আমার চরিত্রটি। সিনেমাটির গল্পটাই মূল এখানে। খুব সুন্দর গল্প। সবগুলো চরিত্রের মধ্যে ফিল্মি স্টাইলটা আছে। দর্শক সিনেমাটি দেখলে যেমন হাসবে, কাঁদবে আবার রেগেও যাবে। এটা ‘হাওয়া’র মতো সিনেমা না, আবার শাকিব খানের অ্যাকশন সিনেমাও নয়। এটা নতুন একটি ধারা তৈরি করবে বলে আমার বিশ্বাস।

আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘রাগী’। শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে জানান মুনমুন।

সম্প্রতি সিনেমাটির পোস্টার প্রকাশ হয়েছে মুনমুনকে ঘিরে। সেখানে ছুরি হাতে রাগী মুডে দেখা গেছে নায়িকাকে।

প্রসঙ্গত, মধ্যবিত্ত পরিবারের তিন ছেলে, ছেলেদের নিয়ে বাবা স্বপ্ন দেখেন, একদিন তারা মানুষের মতো মানুষ হবে। স্বপ্ন বোনেন একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আর আরেকজন পুলিশ হবে। নানা বাস্তবতার বেড়াজালে পরবর্তীতে তার স্বপ্ন কীভাবে ভেঙে যায়। সেই প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে মিজানুর রহমান মিজান পরিচালিত ‘রাগী’ সিনেমাটি।

সিনেমায় নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করছেন আঁচল ও আবির। এ ছাড়া অভিনয় করেছেন খালেদা আক্তার কল্পনা, মুনমুন, মারুফ, সনি রহমান, কাজী হায়াতসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here