Home বিনোদন অবশেষে মুখ খুললেন ন্যান্সি, জানালেন আগের সংসার ভাঙার কারণ

অবশেষে মুখ খুললেন ন্যান্সি, জানালেন আগের সংসার ভাঙার কারণ

0
179

একাধিক বিয়ে করেছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বর্তমানে সংসার করছেন তৃতীয় স্বামী গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে। কিন্তু বিয়ের পিঁড়িতে বসেছেন বছর হয়ে গেলেও নেটিজেনদের মন্তব্য পিছু ছাড়ছে না এই গায়িকার।

আজও সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার কাছে জানতে চান পূর্বের সংসার ভাঙার কারণ। এ নিয়ে এতদিন চুপ থাকলেও শনিবার (১০ সেপ্টেম্বর) মুখ খুললেন। নিজের ফেসবুক থেকে লাইভে এসে বলে দিলেন সব। জানালেন, সম্পর্কে ঘাটতি থাকায় আলাদা হয়েছেন তারা।

ন্যান্সি বলেন, ‘আমার যিনি প্রাক্তন ছিলেন, যিনি আমার সন্তানের পিতা। তার প্রতি আমি যেমন শ্রদ্ধাশীল তিনিও আমার প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু জীবনে চলার পথে যখন আমাদের মনে হয়েছে কোথাও আমাদের ঘাটতি রয়েছে, তখন আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেই। আর এই সিদ্ধান্ত আমরা বুঝে শুনেই নিয়েছি। আমি বিয়ে করে সংসার করছি আর আমার প্রাক্তন একা জীবন যাপন করছেন— এমনটা অনেকে ভাবছেন। তাদের অবগতির জন্য জানাচ্ছি, আমার প্রাক্তনও সংসার করছেন, সুখে আছেন। যার সঙ্গে দীর্ঘদিন প্রণয়ে ছিলেন, তাকে বিয়ে করেছেন। তারা ভালোবেসে ঘর বেঁধেছেন।’

এর আগে একবার ন্যান্সি নেট দুনিয়ায় জানিয়েছিলেন, তৃতীয় স্বামীর সংসারে ভালো নেই তিনি। বিষয়টি সংবাদমাধ্যমেও এসেছিল সেসময়। এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘বর্তমান সংসারে আমি ভালো আছি, সুখে আছি। কিন্তু সমস্যা হলো আমি অনেক বেশি আবেগপ্রবণ। যার কারণে মানুষের মন্তব্য পড়ে কষ্ট পাই।’

ন্যান্সি ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভকে ভালোবেসে বিয়ে করেন। দীর্ঘ ৬ বছর সংসার জীবনের ইতি টানেন ২০১২ সালে। সেই সংসারে রয়েছে এক মেয়ে। নাম রোদেলা।

এরপর ২০১৩ সালের ৪ মার্চ নাজিমুজ্জামান জায়েদ নামে আরেক ব্যবসায়ীকে বিয়ে করেন গায়িকা। এই সংসার ভাঙে গত বছরের এপ্রিলে। সেখানেও ন্যান্সির এক মেয়ে, নাম নায়লা।

দ্বিতীয় সংসার ভাঙার চার মাসের মাথায় ন্যান্সি বিয়ে করেন গীতিকার মহসিন মেহেদীকে। মহসিন মেহেদী বর্তমানে দেশের অন্যতম একটি শীর্ষস্থানীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তি। এই সংসারেও গত ২৯ জুন কন্যা সন্তানের মা হয়েছেন ন্যান্সি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here