নিজের তিন বিয়ে নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

টালিউড অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জী তিন দশক ধরে সমানতালে কাজ করছেন ইন্ডাস্ট্রিতে। তাকেই ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। তবে এ কথা নিজ মুখে মানতে রাজি নয় এই তারকা।

প্রসেনজিৎ একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন বাংলা সিনেমাপ্রেমীদের। মাঝে মাঝে ক্যারিয়ার নিয়ে কথা বলতেও দেখা যায় তাকে। তবে খুব কম সময়ই ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন। এর মধ্যে হয়তো দাম্পত্ত জীবন নিয়ে কথা বলতে দেখা যায়নি তাকে।

টালিউড সুপারস্টার তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর মধ্যে দুটিতেই ব্যর্থ। সর্বশেষ, অর্থাৎ তৃতীয়বার অভিনেত্রী অর্পিতা পালকে বিয়ে করেন তিনি। তার সঙ্গে সংসার করছেন বুম্বাদা। তিনটির মধ্যে অভিনেত্রী দেবশ্রী রায়ের সঙ্গে বিয়ে নিয়ে বেশি চর্চায় ছিলেন এই নায়ক।

টালি তারকা অল্প বয়সেই বিয়ে করেন দেবশ্রীকে। সেই সম্পর্ক খুব বেশি দিন টিকেনি। অল্প কয়েক মাসের মধ্যে আলাদা হয়ে যান তারা। এরপর আর কখনো বিয়ে করেননি অভিনেত্রী। রাজনীতি, অভিনয় ও সমাজ সেবা নিয়েই রয়েছেন। তবে নায়কের জীবন একদমই থেমে থাকেনি। এরপর অর্পণা গুহ ঠাকুরকে বিয়ে করেন। সেই সম্পর্কও কোনো অজানা কারণে বিচ্ছেদ পর্যন্ত যায়। এবার সেই প্রথম বিয়ে নিয়ে নিজেই মুখ খুললেন প্রসেনজিৎ।

বুম্বাদা জানিয়েছেন, ছোটবেলার সেই প্রথম বিয়ে বিচ্ছেদের পরে দেড় বছর বাড়ি থেকে বেড় হতে পারেননি তিনি। এই কঠিন সময়ে কাছের মানুষ হিসেবে পাশে পেয়েছিলেন অভিজিৎ গুহকে।

তিনি বলেন, আমার তিনটি বিয়ের মধ্যে প্রথম বিয়ে ছোটবেলার সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেড় বছর বাড়ি থেকে বের হতে পারিনি। তারপর যখন বের হলাম তখন পরপর নয়টি সিনেমায় সাইন করি।

উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ অভিনীত ‘কাছের মানুষ’ সিনেমা। এই ছবিতে তার সঙ্গে রয়েছেন জনপ্রিয় নায়ক দেব।

বর্তমানে ছবিটির প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এই দুই অভিনেতা। এই ছবির প্রচারে এসেই নিজের তিন বিয়ে নিয়ে মুখ খুলেছেন প্রসেনজিৎ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *