রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: স্মৃতিচারণ, গান, আড্ডা, মেজবান, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে বন্ধুত্বের বন্ধন মীরসরাই ২০০২ ব্যাচের মিলনমেলা সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলার সৌন্দর্যমন্ডিত মহামায়া লেক এলাকায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ৫ শত বন্ধু ২০ বছর পূর্তি উপলক্ষে মিলনমেলায় অংশগ্রহন করে।
সকাল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে শ্লোগানে শ্লোগানে, ঢাকের তালে তালে নৃত্যের ছন্দে দলে দলে মুখরিত করে তুলে অনুষ্ঠান প্রাঙ্গন। প্রথমে পবিত্র কোরআন তেলোওয়াত ও গীতা পাঠ এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা ঘটে।
অনুষ্ঠানে প্রয়াত বন্ধুদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে অংশগ্রহণকারী স্ব স্ব বিদ্যালয়ে বন্ধুদের স্মৃতিচারণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নামাজের বিরতির পর সবাই মেজবানি খাবারে মধ্যাহ্ন ভোজের মিলিত হয়।
মধ্যহ্ন ভোজের পর শুরু হয় বন্ধুদের নিয়ে রাজকন্যার কপালে টিপ, মুরগির লড়াই এবং মেয়েদের বালিশ খেলা এবং বাচ্চাদের বিস্কুট খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে সংগীত শিল্পী বাঁধন ও লিপির পরিবেশনায় পরিবেশিত হয় মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান।
২০০২ ব্যাচের মিলন মেলাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীরসরাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিপুল দাশ। তিনি জানান, এ ধরনের অনুষ্ঠান পুরো মীরসরাই বিভিন্ন শ্রেণী পেশার মানুষগুলিকে একত্রিত করে এবং তারা সংঘবদ্ধ হয়ে ভালো কাজের প্রত্যয় করে। সকল বন্ধুদের মধ্যে সুসম্পর্ক জোরদার করে এগিয়ে যাবে বলে আশা করছি।
অনুষ্ঠানে ২০০২ ব্যাচের বন্ধু আশরাফুল কামাল মিঠু, সরোয়ার জাহিদ, মঞ্জুর মোর্শেদ, হাসান আলী, মোঃ এয়াছিন ,আক্তারুজ্জামান সুমন, জুয়েল নাগ, আকতার হোসেন, জুয়েল বৈদ্য, সঞ্জয় দেবনাথ জানান, আমাদের বন্ধুদের এ মিলনমেলা শুধুমাত্র আনুষ্ঠানিকতা খাওয়া দাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বন্ধুদের কল্যাণসহ আমরা মীরসরাইয়ের অবহেলিত মানুষের কল্যাণে কাজ করবো।
সর্বশেষ পুরস্কার বিতরণী এবং স্পন্সর বন্ধু রহিম উদ্দিন মুক্তার মেম্বার, এডভোকেট মনজুর হোসেন, জুয়েল বৈদ্য, ইমরানুল হক, মোহাম্মদ সালাহ্ উদ্দিন, ইমাম হোসেন ইমন, ফার্সিদ চৌধুরী, আশিষ রায়, শাহাদাৎ হোসেন, কামাল উদ্দিন, মোহাম্মদ আরিফ ভূঁইয়া, নুর উদ্দিন, নুর জাহেদ, আশরাফুল কামাল মিঠু, রাশেদুল আলম, আলমগীর হোসেন, মঈন উদ্দিন, নাজিম উদ্দিন, সাইফুল ইসলাম, নুরুল আমিন, মোঃ জমির উদ্দিন টিটু সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এছাড়াও ফটো কনটেস্ট প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাসান আলী ও রিজিয়া সুলতানা, দ্বিতীয় স্থান আক্তারুজ্জামান সুমন ও শাহিদা আক্তার বিউটি, তৃতীয় স্থান অধিকারী সঞ্জয় দেবনাথ ও লুৎফেয়ারা রিংকি, চতুর্থ স্থান অধিকারী রোকসানা আক্তারকে ক্রেস্ট প্রদান করা হয়।
