সিনেমা ছেড়ে বিয়ে করে সংসারী হয়েছেন পপি?

আজ জনপ্রিয় চিত্রনায়িকা পপির জন্মদিন। ১৯৯৫ সালে লাক্স আনন্দ বিচিত্রা ফটোসুন্দরী হিসেবে মিডিয়ায় পপি তাঁর যাত্রা শুরু করেন। একজন চিত্রনায়িকা হিসেবে মমতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক তাঁর।

প্রথম সিনেমার পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

তবে প্রায় বছরখানেক ধরেই দেখা নেই পপির। শিল্পী সমিতির নির্বাচনে আলোচনায় আসেন একটি ভিডিও বার্তা দিয়ে। এরপর অনেকে মনে করছিলেন দেশের জনপ্রিয় নায়িকা পপি আড়াল থেকে প্রকাশ্যে আসবেন। সেটা হয়নি। পপি থেকে গেছেন আড়ালেই। তার অভাবে আটকে আছে কিছু সিনেমা। বিপাকে রয়েছেন কয়েকজন প্রযোজক ও পরিচালক।

নানারকম গুঞ্জন পপির স্বেচ্ছা নির্বাসিত জীবন নিয়ে। কেউ বলেন, চিরদিনের মতো সিনেমা ছেড়ে দিয়েছেন একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা পপি। বিয়ে করে সংসারী হয়েছেন তিনি। এক সন্তানও নাকি এসেছে তার।

কেউ বলছেন, পপি বিয়ে করেছেন, সন্তান নিয়েছেন। তবে সিনেমা থেকে চিরদিনের মতো বিদায় নেননি। ইচ্ছে করেই বিরতি নিয়েছেন। ফিরবেন ভালো কোনো খবর দিয়েই।

একটি সূত্র জানিয়েছে, গাজীপুরে থাকেন পপি। সেখানেই পেতেছেন সংসার। তবে শিল্পী সমিতির একটি সূত্র বলছে, নায়িকা আছেন ঢাকাতেই। সবার লোকচক্ষুর আড়ালে। যোগাযোগও করেন না তেমন কারও সঙ্গে।

কোথায় আছেন, কেমন আছেন, সত্যি বিয়ে করেছেন কি না, মা হয়েছেন কি নাÑসব প্রশ্নের উত্তর পপির ওপরই নির্ভর করছে। আড়াল ভেঙে যেদিন ফিরবেন সেদিনই কেটে যাবে সব রহস্য।

তার ভক্তরাও অপেক্ষা করছেন, ফিরবেন পপি আবারও। সরব হবেন সিনেমায়। তার সৌন্দর্য ও অভিনয়ের আলোয় আবার রঙিন হবে ঢালিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *