Home বিনোদন ছেলে রাজ্যকে নিয়ে প্রথমবার ঘুরতে গেলেন রাজ-পরী

ছেলে রাজ্যকে নিয়ে প্রথমবার ঘুরতে গেলেন রাজ-পরী

0
119

গত ১০ আগস্ট বিকেলে পুত্রসন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। ছেলের নাম রেখেছেন শাহীম মুহাম্মদ রাজ্য।

সন্তান জন্মের পর থেকেই শুভেচ্ছায় ভাসতে থাকেন পরী। এরমধ্যে অনেক জনপ্রিয় অভিনয়শিল্পী রাজ্যকে দেখতে গিয়েছেন পরীমণির বাসায়।

প্রতিটা খবরই পরীমণি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের জানিয়ে থাকেন। তবে এবার রাজ্যকে নিয়ে পরী গেলেন রাজ্যের নানার বাসায়। নানা হলেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি। যিনি রাজ-পরীর উকিল বাবা।

তাদের সেই ছবিসহ ভিডিও পোস্ট করেছেন তার ফেসবুকে। সেখানে ক্যাপশনে লেখেন, ‘রাজ্যের প্রথম বেড়াতে যাওয়া, নানা হ্যান্ডসাম”।

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা।

বিয়েতে উকিল বাবার ভূমিকায় ছিলেন জনপ্রিয় নির্মাতা রেদওয়ান রনি এবং বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১০১ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here