কর্মী নিচ্ছে ন্যাশনাল পলিমার গ্রুপ, বেতন ২০ হাজার টাকা

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ন্যাশনাল পলিমার গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের হিউম্যান রিসোর্স বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম : জুনিয়ার এক্সিকিউটিভ। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : বিবিএ বা এমবিএ পাস করতে হবে। তবে এইচআরএম বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

পদ সংশ্লিষ্ট ১-২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীর বয়সসীমা ২৫-২৮ বছরের মধ্যে হতে হবে। তবে পদটিতে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। যোগাযোগ দক্ষতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশন, ইন্টারনেট অ্যান্ড ইমেইল আদান-প্রদানে দক্ষ হতে হবে। ডকুমেন্ট, সেনসিটিভ/কনফিডেনশিয়াল বিষয়ে জানাশোনা থাকতে হবে।

ডায়নামিক, স্মার্ট ও প্রফেশনাল কঠোর পরিশ্রমী হতে হবে। চাপ সামলে কাজের আগ্রহ থাকতে হবে।

বেতন ও সুযোগ সুবিধা : ১৮০০০-২০০০০ টাকা। মোবাইল বিল, প্রফিট শেয়ার, প্রভিডেন্ট ফান্ড ও বিমার সুযোগ প্রদান করা হবে। উৎসব ভাতা প্রদান করা হবে।

আবেদনের শেষ তারিখ : ১৪ সেপ্টেম্বর, ২০২২

আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *