Home বিনোদন এটা আমার জন্য বড় একটা জার্নি: বাঁধন

এটা আমার জন্য বড় একটা জার্নি: বাঁধন

0
166

হিন্দি সিনেমার অন্যতম নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ ছবি দিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে ঢালিউডের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। এই সিনেমার শুটিং শেষ করে সম্প্রতি মুম্বাই থেকে দেশে ফিরেছেন তিনি।

এ প্রসঙ্গে বাঁধন সংবাদমাধ্যমকে বলেন, ‘খুফিয়াতে বলিউড অভিনেত্রী টাবুসহ অনেককে সহশিল্পী হিসেবে পেয়েছি। এবারও শেষ অংশের শুটিং করতে গিয়েও টাবুর সঙ্গে অভিনয় করেছি। এবার দেখা হওয়ার পর তিনি বলেছেন, বাঁধন তোমাকে খুব মিস করেছি। আমিও বলেছি, টাবুজি আপনাকেও অনেক মিস করেছি।’

‘বিশাল ভরদ্বাজের সঙ্গে কাজ করা সত্যিই বিশাল। খুফিয়ায় অভিনয় করে বুঝেছি বড় ডিরেক্টরের সঙ্গে কাজের অভিজ্ঞতাও বড় হয়। এমন ডিরেক্টরের সঙ্গে কাজ করতে পেরে আমার অভিনয়জীবনকে সমৃদ্ধ হয়েছে। এটা আমার জন্য বড় একটা জার্নি,’ বলেন তিনি।

তিনি আরও বলেন, ‘রেহানা মরিয়ম নূরের অভিজ্ঞতা এই জার্নিতে কাজে লাগাতে পারছি। এটা বড় একটি বিষয়। আমি মনে করি আমার শিল্পীজীবন সমৃদ্ধ হয়েছে। বিশাল ভরদ্বাজ, টাবুর সঙ্গে কাজ করে বুঝেছি-মানুষ যত বড় হয় তত নমনীয় হয়, মাটির দিকে নেমে যায়। টাবু ও পরিচালক অনেক সম্মান দিয়েছেন এবার। আগেরবারও দিয়েছিলেন।’

বাঁধন বলেন, ‘টিম লিডার হিসেবে বিশাল ভরদ্বাজ অসাধারণ। খুফিয়ায় শুটিং করতে গিয়ে বুঝেছি পরিচালক টিম লিডার হিসেবে শতভাগ ভালো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here