মির্জাপুরে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সভা

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: শারদীয় দূর্গোৎসবকে সামনে রেখে পূজা উদযাপন পরিষদের নেতোদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা করেছে টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশ। শুক্রবার (৯ সেপ্টেম্বর) সকালে থানার হলরুমে এই সভা হয়।

উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্য সচিব বাবু স্বপন কুমার সাহার সঞ্চালনায় মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক, সদস্য সচিব বিপ্লব কুমার সাহা, উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার যতীন সরকার, সাধারণ সম্পাদক সাংবাদিক নিরঞ্জন পাল, থানা পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিন, সেকেন্ড অফিসার মোশারফ হোসেন, আজগানা ইউপি পূজা উদযাপন কমিটির সভাপতি বিষ্ণু পাল প্রমুখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পূজা কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা হলেন, পূজা উদযাপন কমিটির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ পূজোয় আইন শৃঙ্খলার বিষয়টি নিয়ে নানা দাবি রাখার পাশাপাশি পূজোয় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জোর দাবি জানান।

প্রতিবারের মতো এবারেও উপজেলাজুড়ে দুর্গাপূজার প্রস্ততি চলছে। প্রায় ২৫২ মন্ডপ দুর্গাপূজা উদযাপন করা হবে বলে জানিয়েছেন উপজেলা পূজা উদযাপন আহ্বায়ক কমিটির সদস্য স্বপন কুমার মন্ডল। তিনি আরও বলেন, ধর্ম যারই হোক না কেনো উৎসব সবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *