হিরো আলমকে আমি অবজ্ঞা করি না: কাজী হায়াৎ

খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াতের নির্মাণ মুনশিয়ানা সম্পর্কে সকলেই অবগত। সময়কে এড়িয়ে চলচ্চিত্র বানান না তিনি। সমাজের বাস্তব প্রেক্ষাপট, অবক্ষয় তুলে ধরেন পর্দায়। সেকারণে দেশের চলচ্চিত্রাঙ্গনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে ভাবা হয় তাকে। এ নিয়ে কেউ দ্বিমত পোষণ করেন না।

তবে হিরো আলমের সঙ্গে দুটি সিনেমায় অভিনয় করছেন কাজী হায়াৎ। ছবি দুটির নাম ‘টোকাই’ ও ‘নষ্ট’ হওয়ার কষ্ট’। এতেই আপত্তি সিনেমাপ্রেমীদের। বরেণ্য এই নির্মাতাকে হিরো আলমের সঙ্গে এক সিনেমায় মেনে নিতে পারেননি অনেকেই।

এ ব্যাপারে নির্বিকার এই নির্মাতা। এক সংবাদমাধ্যমের কাছে হিরো আলমের সিনেমায় অভিনয়ের কারণ ব্যখ্যা করেছেন তিনি।

কাজী হায়াৎ বলেন, ‘আমি হিরো আলমকে অবজ্ঞা করি না। তার সিনেমায় অভিনয় করি। অভিনয় করার অধিকার তার আছে। সে, অনন্ত জলিল কিংবা অন্য কেউ— প্রত্যেকেরই আলাদা অবস্থান রয়েছে। তাদের সবার সঙ্গেই আমার সুসম্পর্ক। তারা সবাই জনপ্রিয়। কেউ কথা বলতে পারেন, কারও কমেডি করার দক্ষতা রয়েছে। তারা নিজেদের যোগ্যতায় জনপ্রিয় হয়েছেন। তাদের কেউ রাস্তায় উলঙ্গ হয়ে দৌড়ে জনপ্রিয় হননি’

তবে জনপ্রিয় ব্যক্তিদের একে অন্যের সঙ্গে তুলনা করার কিছু নেই বলে মনে করেন কাজী হায়াৎ। তার মতে প্রত্যেকের অবস্থানগত পার্থক্য রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *