Home বিনোদন আমার জন্মই হয়েছিল বোধহয় নায়িকা হওয়ার জন্য: রোজিনা

আমার জন্মই হয়েছিল বোধহয় নায়িকা হওয়ার জন্য: রোজিনা

0
97
rozina n23

ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা। তার অভিনয় ও রূপে বুদ হয়েছেন দর্শক। দীর্ঘ বিরতির পর তিনি সরকারি অনুদানে সম্প্রতি নির্মাণ করেছেন ‘ফিরে দেখা’। ইতিমধ্যে এই সিনেমার সেন্সর হয়েছে। এবার রূপালী পর্দায় মুক্তির অপেক্ষা।

নায়িকা না হলে অন্য কোন পেশায় নিজেকে দেখতে চাইতেন? রোজিনা বলেন, আমার জন্মই হয়েছিল বোধহয় নায়িকা হওয়ার জন্য। শৈশব কেটেছে নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে। বিশেষ করে কবরী ম্যাডাম, ববিতা, শাবানা উনাদের পর্দায় অভিনয় দেখেই আমার কিশোরী বেলা কেটেছে। ঘুমের ঘোরেও স্বপ্ন দেখতাম আমি পর্দায় অভিনয় করছি।

রোজিনা বলেন, সম্মান, অর্থ, যশ ও খ্যাতি এই চলচ্চিত্রই আমাকে দিয়েছে। হাজার বার রোজিনা জন্ম নিলেও এই ঋণ ও ভালোবাসা শোধ করা যাবে না।

তিনি বলেন, মিডিয়ায় অনেকেই বলে বেড়ান উনারা সর্বোচ্চ যৌথ প্রযোজনার সিনেমায় অভিনয় করেছেন, সর্বোচ্চ পুরস্কার পেয়েছেন। সোশ্যাল মিডিয়া তো এখন হাতের মুঠোয়। আজকাল চাইলেই যে কেউ সুপারস্টার হয়ে যাচ্ছেন যা সত্যিই হাস্যকর ও দৃষ্টিকটু।

আমি এই প্রশ্নটি করতে চাই সোশ্যাল মিডিয়ায় যারা নারীদের বয়স নিয়ে কথা বলেন, বিশেষ করে নারী সেলিব্রেটিদের বয়স নিয়ে- সত্যি সেইসব তথাকথিত বোদ্ধাদের রুচি, জ্ঞান নিয়ে আমার করুণা হয়। গুণী মানুষের বয়স তো তাদের কর্মের মধ্যেই স্থির হয়ে যায়। বয়স তো একটা সংখ্যা মাত্র। নিশ্চয়ই আমি চাইলেই এখনকার নতুন প্রজন্মের নায়িকার মতো আচরণ করবো না, যেটা বেমানান দেখায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here