Home বিনোদন শাকিব ভাইয়ের কাছ থেকে সরাসরি কোনো প্রস্তাব পাইনি: সামিরা মাহি

শাকিব ভাইয়ের কাছ থেকে সরাসরি কোনো প্রস্তাব পাইনি: সামিরা মাহি

0
165

ছোট পর্দার এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি এই অভিনেত্রীর নায়িকা হওয়ার খবর প্রকাশ হয়। শাকিব খান থাকবেন তার নায়ক। মূলত, শাকিব খান দেশে ফেরার পর থেকে মিডিয়া পাড়ায় বেশ গুঞ্জন ওঠে: মাহি চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। কিন্তু সামিরা খান মাহি জানান, শাকিব খানের কাছ থেকে সরাসরি কোনো প্রস্তাব পাননি তিনি।

মাহি বলেন, ‘বিষয়টি আমি সংবাদমাধ্যম ও বিভিন্ন মাধ্যম থেকে জানতে পারি। আমেরিকায় থাকা আমার কয়েকজন পরিচিত বন্ধুও জানিয়েছেন, আমাকে নিয়ে নাকি আলোচনা হয়েছে শাকিব খানের নায়িকা হিসেবে অভিনয় করার। এ ক্ষেত্রে যদি আমার গল্প ও পরিকল্পনা পছন্দ হয়, তাহলে অবশ্যই অভিনয় করব। তা ছাড়া আমার সঙ্গে শাকিব ভাইয়ের কোনো কথা হয়নি।’

জানা যায়, শাকিবের কাছে প্রযোজকরা নাটকের বেশ কয়েকজন অভিনেত্রীর নাম প্রস্তাব করেছেন। সেখানে মাহির নামও রয়েছে। সেই জায়গা থেকে শাকিবের নায়িকা হিসেবে মাহি থাকছেন এমন গুঞ্জন ওঠে শোবিজ অঙ্গনে। প্রযোজকদের বেশ কয়েকটি মিটিংয়ে সামিরা খান মাহির কথা বারবার এসেছে বলে একাধিক সূত্র থেকে জানা যায়।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে প্রযোজক পরিচয়ে একজন তার সঙ্গে যোগাযোগ করেন। তার নাম মিজানুর রহমান। তিনি শাকিব ভাইয়ের বিপরীতে আমাকে অভিনয়ের জন্য প্রস্তাব দেন। আমি তাকে বলেছি, আমি যে ধরনের কাজ করি, সে ধরনের কাজ হলে অবশ্যই কাজ করতে চাই। এটুকুই কথা হয়েছে।’

উল্লেখ্য, দীর্ঘ ৯ মাস পর আমেরিকা থেকে দেশে ফিরেছেন শাকিব খান। কিং খান নিউইয়র্কে অবস্থান করলেও তার সিনেমা নিয়ে পরিকল্পনা থেমে ছিল না। সেখানে বসেই বিভিন্ন প্রযোজকের সঙ্গে নিয়মিত বৈঠক করেছেন দেশীয় সিনেমার এই সুপারস্টার।

এদিকে ১৭ আগস্ট দেশের মাটিতে পা রেখেই শাকিব একাধিক নতুন চমকের কথা বলেছেন। একটি একটি করে তার নতুন প্রোজেক্টের খবর গণমাধ্যম ও ভক্তদের দেবেন বলে জানান তিনি। তার মধ্যে কী একটি চমক হালের ক্রেজ সামিরা খান মাহির সঙ্গে জুটি বাঁধা, তা সময়ই বলে দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here