Home বিনোদন নুসরাত ফারিয়াকে নিয়ে নতুন মিশন শুরু করলেন শাকিব

নুসরাত ফারিয়াকে নিয়ে নতুন মিশন শুরু করলেন শাকিব

0
101

গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেখানে ৯ মাস থাকার পর ১৭ আগস্ট দেশে ফেরেন তিনি। এরপর থেকেই তার ভক্ত-শুভাকাঙক্ষীরা অপেক্ষায় আছেন প্রিয় তারকার নতুন কাজের, শুটিংয়ে ফেরার খবরের।

দীর্ঘ ১০ মাস পর আবারো শুটিংয়ে ফিরেছেন শাকিব। গত রোববার একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এই বিজ্ঞাপনে শাকিব খানের বিপরীতে থাকছেন নুসরাত ফারিয়া।

সেই তথ্য নিজেই জানিয়েছেন এই অভিনেতা। সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে শুটিংয়ে ফেরার খবর জানিয়ে শাকিব তার ইনস্টাগ্রামে একটি ছবি প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘নতুন লক্ষ্য নিয়ে নতুন করে আবার শুরু। ফিরে এলাম লাইট ক্যামেরা অ্যাকশনে।’

শাকিব খান বার্জার পেইন্টসের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন। তাই এই পণ্যের বিজ্ঞাপনে তিনি যুক্ত হয়েছেন। চলতি সপ্তাহ জুড়ে তিনি বিজ্ঞাপনের শুটিং করবেন বলে জানা গেছে। এর আগেও একটি মোবাইল ফোন সেবাদানকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে দেখা গেছে এই জুটিকে।

সংবাদমাধ্যমকে শাকিব খান বলেন, বিজ্ঞাপনের পর সিনেমার শুটিং করব। দেশ ও দেশের বাইরের সিনেমা রয়েছে। এজন্য একেবারে নতুনভাবে নিজেকে প্রস্তুত করছি। অনেকদিন পর শুটিংয়ে ফিরে ভীষণ ভালো লাগছে। এতদিন এই পরিবেশটা মিস করছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here