Home ফিচার চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী

চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী

0
150

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেলে চা বাগান মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন সরকারপ্রধান। একই সঙ্গে রোববার থেকে কাজে যোগ দিতে শ্রমিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

চা শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে সৃষ্ট সমস্যা সমাধানে শনিবার বিকেলে বাগান মালিকদের সঙ্গে গণভবনে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে ১৩ জন বাগান মালিক অংশ নেন।

২ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণভবনের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কায়কাউস।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী চা বাগান মালিকদের নিয়ে ২ ঘণ্টাব্যাপী বৈঠক করেছেন। তাদের সঙ্গে কথা বলে সবকিছু বিবেচনা করে প্রধানমন্ত্রী শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, একটু ব্যাখ্যা করা দরকার- চা শিল্পে কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। সেটা মালিকপক্ষ বহন করে। দৈনিক নগদ মজুরি যেটা ১৭০ টাকা হয়েছে, তার সঙ্গে প্লাকইন বোনাস, বার্ষিক ছুটি ভাতা, উৎসবভাতা ইত্যাদি আনুপাতিক হারে বাড়বে। ভর্তুকিমূল্যে রেশন, চিকিৎসা সুবিধা, অবসরপ্রাপ্ত চা শ্রমিকদের পেনশন, পোষ্যদের শিক্ষা বাবদ ব্যয় সব মিলিয়ে হয়তো দৈনিক ৪৫০ থেকে ৫০০ টাকা পড়বে।

প্রধানমন্ত্রী শ্রমিকদের সবাইকে কাল থেকে কাজে যোগ দিতে বলেছেন। তিনি শিগগিরই ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলবেন বলে জানান মুখ্য সচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here