Home আলোচিত দেবকে সিটে বসিয়ে রিকশা চালাচ্ছেন মিঠুন চক্রবর্তী!

দেবকে সিটে বসিয়ে রিকশা চালাচ্ছেন মিঠুন চক্রবর্তী!

0
178

যাত্রীর আসনে বসে আছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেব। তাকে নিয়ে রিকশা টানছেন আরেক নন্দিত অভিনেতা মিঠুন চক্রবর্তী! তার পরণে চেক শার্ট আর প্যান্ট। মুখে গাল ভর্তি পাকা দাড়ি, উস্কোখুস্কো চুল, হাতে স্টেয়ারিং।

সম্প্রতি বেনারসের রাস্তায় ঘটা এমনই ছবি ধরা পড়েছে সামাজিকমাধ্যমে। মিঠুন-দেবের এমন কাণ্ড মূলত দুই তারকার আসন্ন সিনেমা ‘প্রজাপতি’র জন্য।

অভিজিৎ সেন পরিচালিত এই সিনেমার শুটিংয়ের জন্যই দীর্ঘদিন ধরে বেনারসে সিনেমাটির টিম। বুধবার (২৪ আগস্ট) সেই শুটিংয়ের মাঝেই নানাভাবে দেখা দিয়েছেন মিঠুন-দেব।

দেবের ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে সেসব মুহূর্তের ভিডিও। যা ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল।

মিঠুনের রিকশা টানার পাশাপাশি দেখা যাচ্ছে মাটির ভাড়ে ঘোলে চুমুক দিচ্ছেন। আবার কখনো নিজেই রিকশায় চড়ে ঘুরে বেড়াচ্ছেন। একইসঙ্গে ভক্তের কাঁধে হাত রেখে তুলছেন সেলফি।

জানা যায়, ‘প্রজাপতি’র বেশিরভাগ অংশের শুটিং হয়েছে কলকাতায়। এরপরেই বেনারসে শুটিং করবেন তারা।

রাজনৈতিক দিক থেকে মিঠুন ও দেবের অবস্থান ভিন্ন হলেও সিনেমার পর্দায় তাদের পরিচয় শুধুই অভিনেতা। একজন টলিউডের সুপারস্টার, আরেকজন সিনেমার মহাগুরু। আর এই মহাগুরুই দেবের হাত ধরে বহু বছর পর ফিরছেন বাংলা সিনেমার পর্দায়। ‘প্রজাপতি’ ছবিতে বাবা ছেলের ভূমিকায় দেখা যাবে এই দুজনকে।

এ সিনেমা সর্ম্পকে পরিচালক অভিজিৎ সেন ভারতীয় সংবাদমাধ্যমকে বলেছেন, বাবা ও ছেলের সম্পর্কের গল্প বলবে এই ছবি। ছবিতে দেব, মিঠুন চক্রবর্তী ছাড়াও রয়েছেন মমতা শংকর।

ছবির গল্প অনুযায়ী, একেবারে পারফেক্ট নির্বাচন অভিনেতাদের। তবে সবচেয়ে বড় ব্যাপার হল প্রায় ৪৬ বছর পর একসঙ্গে ফের বড়পর্দায় মমতা শংকর ও মিঠুন চক্রবর্তী। এটা ছবির আরও বড় চমক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here