ফার্মেসি ২৪ ঘণ্টা খোলা থাকবে: স্বাস্থ্যমন্ত্রী

ফার্মেসির দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সচিবালয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন বলেন, রাত ১২টার পর ফার্মেসি বন্ধ রাখার কোনো নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি।

তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকবে না, এটা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এখনই তাদের সঙ্গে কথা বলছি।

তিনি বলেন, ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। ওষধের দোকান ২৪ ঘণ্টা খোলা থাকবে। সিটি করপোরেশন যদি এটা নিয়ে কিছু করে থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে করা হয়নি। আমরা এ বিষয়ে তাদের সঙ্গে কথা বলছি।

এর আগে সোমবার (২২ আগস্ট) এক গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এতে বলা হয়, ডিএসসিসি এলাকার সকল দোকান-পাট, শপিং মল, মার্কেট ও বিপনীবিতান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ১০টার মধ্যে। সব ধরনের রেস্তোরাঁ ও খাবার দোকানের রান্নাঘর রাত ১০টার মধ্যে বন্ধ করতে হবে, তবে খাবার সরবরাহ করা যাবে ১১টা পর্যন্ত।

এ ছাড়া চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা রাখা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *