ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি মাহিয়া মাহি ও সাইমন সাদিক! এবার মুক্তি পাচ্ছে এ জুটির ‘লাইভ’ সিনেমা। সাথে আছেন আদর আজাদসহ অনেকেই। সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ সেপ্টেম্বর। এ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর রুপালি পর্দায় আসছেন সাইমন সাদিক।
সাইকো থ্রিলার গল্পের অন্য এক দৃশ্যায়ন নিয়েই সিনেমা লাইভ। যেখানে ঘটে যায় একটি হ’ত্যাকাণ্ড! তাতে ফেঁসে যায় মাহিয়া মাহি। আর তাকে উদ্ধারের মিশনে নামেন সাইমন সাদিক। শেষ পর্যন্ত সাইমন কি পারেন মাহিকে বাঁচাতে? কেইবা খু’নি? কেনই বা ঘটে এ হ’ত্যাকাণ্ড?
এমন নানা প্রশ্নের উত্তর মিলবে সিনেমার গল্পে। পুলিশ খুঁজে যায় নানা রহস্য! শেষ পর্যন্ত বেরিয়ে আসে চাঞ্চল্যকর অনেক তথ্য।
সিনেমাটি নিয়ে সাইমন সাদিক বলেন, ‘গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি সিনেমায় চুক্তিবদ্ধ হই। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম। যা ছবিতে রাখা হয়েছে। কতটা মনোযোগ দিয়ে কাজ করলে আমার মতো একজন অভিনেতা এটা একবারেই করতে পারে! পুরো গল্পটাই ছিল মনোযোগ দেয়ার মত। একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। টিজারে রহস্যের যে ছায়া পাওয়া গেছে। একবার দেখতে বসলে পুরো গল্পটাই দর্শক শেষ পর্যন্ত দেখবে বলে আমার বিশ্বাস।’
মাহিয়া মাহি বলেন, ‘লাইভ’ সিনেমাটি করোনা মধ্যেও আমি শুটিং করেছি। সিনেমাটি থ্রিলার। দর্শক আমাকে আবারও নতুনভাবে দেখবে। সিনেমা গল্পটা এখন বলতে চাইছি না। দর্শক আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে গিয়ে দেখবে।
‘লাইভ’ পরিচালনা করেছেন শামীম আহমেদ রনি। সাইমন-মাহি ছাড়াও এতে অভিনয় করেছেন আদর আজাদ, খাইরুল বাশার, শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।
