ভক্তদের দারুণ সুখবর দিলেন নগরবাউল জেমস

দুষ্টু ছেলেদের ‘গুরু’ নগরবাউল জেমস। তার নাম শুনলেই ভক্তের উন্মাদনা বেড়ে যায়। গুরু হিসেবে খ্যাত জেমসের গান মানেই শ্রোতাদের সীমাহীন উচ্ছ্বাস। আর তিনি যখন কনসার্টে গিটার হাতে গাইতে শুরু করেন, তখন সামনে থাকা হাজারো ভক্তের হৃদয়ে ঝড় ওঠে।

প্রিয় গায়কের সঙ্গে কণ্ঠ মেলান সবাই। যেন এক অন্য ভুবনে চলে যেতে চায় সবাই। সেই ভক্তদের জন্য আবারও দারুণ খবর। নতুন গান নিয়ে ফিরছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের ব্যক্তিগত সহকারী রুবাইয়াৎ ঠাকুর রবিন।

তিনি গণমাধ্যমে বলেন, ‘নতুন গান নিয়ে আসছেন গুরু। এটি মুক্তি পেতে এক মাসের মতো লাগবে। আপাতত এর বাইরে কিছু বলা যাচ্ছে না। কাজ চলছে। মাসখানেক পর সংবাদ সম্মেলন করে সবকিছু জানিয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, দীর্ঘ এক যুগ পর গত ঈদে প্রকাশিত ‘আই লাভ ইউ’ গানটি জেমস তার ভক্তদের উৎসর্গ করেন। এ গানের কথায়ও ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন তিনি। এছাড়া ভিডিওতে ছিল তার বিখ্যাত কিছু গানের ভাবার্থের দৃশ্যায়ন। ইউটিউবে গানটির ভিউ ছাড়িয়েছে ৪০ লাখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *