Home বিনোদন সুস্থ হয়ে ওঠেছেন নায়ক ফারুক, দেশে ফেরার অপেক্ষা

সুস্থ হয়ে ওঠেছেন নায়ক ফারুক, দেশে ফেরার অপেক্ষা

0
157

ঢাকাই সিনেমার জীবন্ত কিংবদন্তি আকবর হোসেন পাঠান। সবার কাছে যিনি ফারুক নামেই পরিচিত। এই অভিনেতা দীর্ঘদিন ধরেই সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন।

২০২১ সালের মার্চ মাসে হাসপাতালে ভর্তির পর থেকেই স্ত্রী ফারহানা পাঠান তার সঙ্গে রয়েছেন। সম্প্রতি তাকে দেখতে সিঙ্গাপুরে গেছেন মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, পুত্র রওশন হোসেন শরৎ ও ভাগনি লিমা। সামাজিক মাধ্যমে পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবিতে দেখা গেছে ফারুককে।

সুস্থ হয়ে ওঠেছেন এই নায়ক। তার স্ত্রী ফারহানা জানান, বর্তমানে তাঁর স্বামী ফারুক সৃষ্টিকর্তার রহমতে ভালো আছেন। এখন তাঁকে নিয়ে আমাদের দেশে ফেরার পালা।

এদিকে বৃহস্পতিবার (১৮ আগস্ট) নায়ক ফারুকের জন্মদিন ছিল। সিঙ্গাপুর থেকে জন্মদিন উপলক্ষে একটি ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ‘মিঞা ভাই’ খ্যাত অভিনেতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here