Home বিনোদন তোমাকে খুব মিস করি, কষ্ট হয়: কেকের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

তোমাকে খুব মিস করি, কষ্ট হয়: কেকের স্ত্রীর আবেগঘন স্ট্যাটাস

0
262

জন্মদিনে ভক্তদের মুখে হাসি নেই। নেই কোনও উচ্ছ্বাসও। পরিবারেরও আজ মন খারাপ। মানুষটাই যে নেই। জীবিত থাকলে ২৩ আগস্ট অর্থাৎ মঙ্গলবার কেকে’র বয়স হতো ৫৩ বছর। কিন্তু ৩১মে’র অভিশপ্ত দিন যে চাইলেও ভুলতে পারেনি তামাম বিশ্ব।

চলতি বছরের ৩১ মে’তে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান প্রখ্যাত এই গায়ক। তিনি কলকাতায় একটি অনুষ্ঠানে পারফর্ম করার সময় অস্বস্তি বোধ করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে জন্মদিনে কেকের স্ত্রী জ্যোতি কৃষ্ণ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্মরণ করেছেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিতে কেকে তার স্ত্রীকে ধরে ক্যামেরার সামনে পোজ দেন। তার স্ত্রী তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘শুভ জন্মদিন সুইটহার্ট। তোমাকে ভালোবাসি, তোমাকে খুব মিস করি, কষ্ট হয়।’

তিনি পোস্টটি শেয়ার করার পরপর কেকের ভক্তরা আবেগপূর্ণ মন্তব্য করতে শুরু করেন। এক ভক্ত লিখেছেন, শুভ জন্মদিনের কিংবদন্তি কেকে। এখনো মানতে পারি না তুমি আমাদের সঙ্গে নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here