Home আলোচিত আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন অনন্ত জলিল

আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন অনন্ত জলিল

0
257

বাংলাদেশ-ইরান যৌথ প্রযোজনায় নির্মিত ‘দিন: দ্য ডে’ সিনেমার বাজেট নিয়ে বিতর্কের বিষয়ে অনন্ত জলিল বলেছেন যে তাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে।

অনন্ত জলিল সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকার বেশি দাবি করলেও, সিনেমাটির সহ-প্রযোজক ও নির্মাতা মোর্তজা অতাশ জমজম ইনস্টাগ্রামে ‘দিন দ্য ডে’ সিনেমার চুক্তিপত্র প্রকাশের পর জানা গেছে, সিনেমাটির প্রকৃত বাজেট ৫ লাখ মার্কিন ডলার।

২০১৮ সালের চুক্তি অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৪ কোটি টাকার কিছু বেশি।

পরিচালক এই চুক্তিপত্র প্রকাশের পাশাপাশি অনন্তের বিরুদ্ধে বকেয়া অর্থ পরিশোধ না করা, চিত্রনাট্য ও শুটিং লোকেশন পরিবর্তনসহ একাধিক অভিযোগ তুলেছেন।

বিষয়টি নিয়ে অনন্ত জলিল বলেন, ‘আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। আমি কি করব সেটা এখন বলব না। আমার আইনজীবী এসব বের করবে।’

জানা গেছে, অনন্ত জলিল দেশের কোন আইনজীবী নয় আন্তর্জাতিক আইনজীবী নিয়োগ দিয়েছেন এই অভিযোগের জন্য।

বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল বলেন, এটা লোকাল কোন আইনজীবীর কাজ না। এটার জন্য আন্তর্জাতিক আইনজীবী দরকার। আমরা ইতোমধ্যে এটা দিয়েছি। কাজ চলছে এই বিষয় নিয়ে। আর আমরা যা করছি তা আমরা জানিয়ে দিব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here