Home বিনোদন তিন নায়কের বিপরীতে মাহি

তিন নায়কের বিপরীতে মাহি

0
213

তারকা অভিনেত্রী মাহিয়া মাহিকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল অনন্য মামুনের ‘নবাব এলএলবি’ ছবিতে। মাঝে ছিল বিরতি। আবারও মুক্তি পাচ্ছে তাঁর অভিনীত ছবি ‘লাইভ’। এটি পরিচালনা করেছেন শামিম আহমেদ রনী।

ছবিতে প্রথমবার তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহি। এতে তাঁর সঙ্গে আছেন সাইমন সাদিক, আদর আজাদ ও খাইরুল বাশার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৯ সেপ্টেম্বর এটি পর্দায় আসবে।

এই ছবিতে মাহি ছাড়াও অভিনয় করেছেন শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

মাহি বলেন, ‘সাইকো থ্রিলারধর্মী ছবির গল্প অসাধারণ। এতে আমি হাজির হয়েছি একেবারে নতুন রূপে। যে চরিত্রে দর্শকরা আমাকে আগে কখনও দেখেননি। খু’নের ঘটনা কেন্দ্র করে রহস্যের ডালপালা গজিয়েছে ছবিতে। তদন্তে নামে পুলিশ। কিন্তু কূলকিনারা করতে পারে না। এর বেশি কিছু বলতে চাই না। বাকিটা দর্শক হলে গিয়েই দেখবেন। আশা করছি, ছবিটি সবার মন ভরাবে।’

এদিকে মাহিয়া মাহির আরও একটি সিনেমা রয়েছে মুক্তির মিছিলে। সেটির নাম ‘যাও পাখি বলো তারে’। যেটি নির্মাণ করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। এটি মুক্তি পাবে ৭ অক্টোবর।

অন্যদিকে, মাহিয়া মাহি অভিনীত ‘আশীর্বাদ’ মুক্তি পাবে আগামী ২৬ আগস্ট। ‘আশীর্বাদ’ সিনেমা প্রযোজনা, কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন তাহেরা ফেরদৌস জেনিফার। সংলাপ লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।

মাহি ও রোশান ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, রেহানা জোলি, রেবেকা, সীমান্ত প্রমুখ। এটি ২০১৯-২০ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here