Home বিনোদন জন্মদিনে মোশাররফ করিমকে নিয়ে সুখবর দিলেন নিয়ামুল

জন্মদিনে মোশাররফ করিমকে নিয়ে সুখবর দিলেন নিয়ামুল

0
176

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। দীর্ঘদিন ধরে তিনি টেলিভিশন নাটকে বিরতিহীনভাবে অভিনয় করছেন। মোশাররফ করিম বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল মুখ। সাবলীল অভিনয় দিয়ে তিনি বাংলা নাটকে নতুন দ্বারা সৃষ্টি করেছেন।

এই অভিনেতা সমগ্র বাংলাদেশ জুড়ে সমান পরিচিত তার অসাধারণ অভিনয় ক্ষমতা ও উচ্চারণ দক্ষতার জন্য। দীর্ঘ অভিনয় জীবনে মোশাররফ করিমের জনপ্রিয়তা আকাশ ছুঁই। আজ এই অভিনেতার জন্মদিন।

১৯৭১ সালের ২২ আগস্ট আজকের দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। জন্মদিনে ভক্তরা ছাড়াও অভিনয়শিল্পী, নির্মাতা ও সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন মোশাররফকে।

জন্মদিন উপলক্ষে মোশাররফের নতুন সিনেমার তথ্যও এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্মাতা নিয়ামুল মুক্তা জানিয়েছেন, তার আগামী সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন মোশাররফ।

নিয়ামুল বলেন, ‘সিনেমাটির নাম বৈদ্য। এটি আমার তৃতীয় সিনেমা। এতে মোশাররফ করিম চুক্তিবদ্ধ হয়েছেন। আমরা শিগগিরই সিনেমাটি নিয়ে আরও বিস্তারিত জানাব।’

মোশাররফ করিমকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে নিয়ামুল মুক্তা তার ফেসবুকে সিনেমাটি সম্পর্কে কয়েকটি লাইন লিখেছেন এবং একটি ছবিও শেয়ার করেছেন।

সেই পোস্টে নিয়ামুল লিখেছেন-

‘এবার তিনি বৈদ্য হবেন

আপনার মনের অসুখে দাওয়াই দিবেন,

আর গোপন রোগের জন্য আছে স্পেশাল সালসা…

ফুরফুরে মন, শরীর ফিট; আপনি হিট ।

বৈদ্য- একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র

শুভ জন্মদিন প্রিয় মানুষ মোশাররফ করিম।’

‘বৈদ্য’ সিনেমাটির গল্পে ড্রামা ও থ্রিলারের মিশ্রণ রয়েছে বলে জানান নিয়ামুল। এর দৃশ্যধারণ শুরু হবে নভেম্বর ডিসেম্বরের দিকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here