Home জাতীয় ভারতে গিয়ে আমি এমন কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

ভারতে গিয়ে আমি এমন কথা বলিনি: পররাষ্ট্রমন্ত্রী

0
75

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আমাকে যে অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তার ধারে কাছেও আমি নেই।

তিনি বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে হবে, ভারতে গিয়ে এমন কথা বলিনি। এটা একটা ডাহা মিথ্যা কথা।

সোমবার (২২ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, নির্বাচন নিয়েও তিনি কোনো কথা বলেননি। গ্লোবাল কনটেক্সটে যে অস্থিতিশীলতা হচ্ছে, সেটা নিয়ে কথা বলেছেন।

গত বৃহস্পতিবার চট্টগ্রামে জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে যা যা করার দরকার, সেটা করার জন্য তিনি ভারতকে অনুরোধ করেছেন।

ওই অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, দুই দেশেরই রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। এটি সম্ভব যদি শেখ হাসিনার সরকারকে সমর্থন দেয় ভারত। পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের কঠোর সমালোচনা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here