শাকিব খানের বুকে ‘এ’ কেন?

অপেক্ষার অবসান ঘটিয়ে ঢাকার মাটি স্পর্শ করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বেলা সাড়ে ১২টার কিছু পর তাকে বহনকারী উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এরপর ইমিগ্রেশন শেষ করে দুপুর ১টা ৩০ মিনিট নাগাদ ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে আসেন। এসময় তাকে বরণ করে নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত ভক্ত।

তখন শাকিবের পরনে ছিল টি শার্ট। বুকের উপর ইংরেজি ‘এ’ বর্ণমালা। অনেকেই কৌতূহল প্রকাশ করেছেন ‘এ’-এর মানে জানতে চেয়ে।

শাকিব খান ভালোবেসে অপু বিশ্বাসকে বিয়ে করেন। এই তারকা দম্পতির রয়েছে পুত্রসন্তান আব্রাম খান জয়। অনেকে মনে করছেন সন্তানের নামের প্রথম অক্ষর বুকে ধারণ করেছেন এই সুপার স্টার। আবার অনেকের ধারণা অপুর প্রথম অক্ষর ‘এ’। তবে মানে যাই হোক, বিষয়টি নিয়ে শাকিব খান মুখ খোলেননি।

এদিকে দেশে ফিরেই গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন শাকিব খান। বলেন, ‘আপনাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। এই ভালোবাসার কাছে আমি ঋণী। আপনারা সবাইকে আমি খুব মিস করেছি। আমি স্পিচলেস।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *