প্রয়োজনে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হবে: বাণিজ্যমন্ত্রী

অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। ব্যতিক্রম ঘটেনি ডিমের ক্ষেত্রেও। বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৬০ টাকা দরে।

এমন পরিস্থিতিতে ডিমের দাম কমানোর স্বার্থে প্রয়োজন হলে ডিম আমদানির সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

ডিমের যে দাম বেড়েছে তা অস্বাভাবিক, এ পরিস্থিতিতে আমদানির কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কী না- সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ডিম আমদানি করতে গেলে তো একটু সময় তো লাগবে। আমরা একটু দেখি। যদি এমনটাই হয় সত্যি যে ডিম আমদানি করলে পরে এটা কমবে, তাহলে আমরা আমদানির সিদ্ধান্ত নিয়ে ফেলবো।

মন্ত্রী বলেন, আমরা কৃষি, মৎস্যসহ কয়েকটা মন্ত্রণালয় মিলে কীভাবে ডিমের দাম কমানো যায় সে বিষয়ে আলোচনা করব। তবে সবকিছু কিন্তু রাতারাতি করা সম্ভব না।

তবে শিগগিরই ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *