Home আলোচিত সুপারস্টারকে বরণ করতে বিমানবন্দরে ভক্তদের ভিড়

সুপারস্টারকে বরণ করতে বিমানবন্দরে ভক্তদের ভিড়

0
89

দীর্ঘ নয় মাস রাজ্য ছেড়ে প্রবাসে ছিলেন রাজা। অবশেষে নিজ সাম্রাজ্যে ফিরছেন তিনি। আজ বুধবার (১৭ আগস্ট) দুপুরে নাগাদ ঢাকায় পা রাখবেন ঢালিউড কিং শাকিব খান। এ নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাসে ভাসছেন তার ভক্তরা।

শাকিব খানকে বরণ করে নিতে বুধবার সকাল থেকেই রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় করছেন তার ভক্তরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তের সংখ্যাও বাড়ছে। সদ্য পাওয়া খবর অনুযায়ী, কয়েক’শ ভক্ত হাজির হয়েছেন।

তারা হাতে করে নিয়ে এসেছেন বিভিন্ন ব্যানার, ফেস্টুন ও ফুল। সেগুলোতে শাকিবকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন বাক্য লেখা রয়েছে। একটি ব্যানারে লেখা, ‘সুপারস্টার শাকিব খানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে লাল গোলাপ শুভেচ্ছা। এ ভালোবাসা চলবে, সূর্য যতদিন জ্বলবে’।

এ নায়কের দেশে ফেরার খবর প্রকাশ্যে আসা মাত্রই প্রস্তুতি নিচ্ছিলেন ভক্তরা। আর এখন সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।

এর আগে মঙ্গলবার (১৬ আগস্ট) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন শাকিব খান। তিনি গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। দেশটির নাগরিকত্ব লাভের জন্য দীর্ঘ নয় মাস মাতৃভূমি থেকে প্রবাসে থাকেন। আর এবার নিজ দেশে ফিরছেন এই তারকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here