Home বিনোদন আমি চাই আবার সেই সোনালি দিন ফিরে আসুক: ববিতা

আমি চাই আবার সেই সোনালি দিন ফিরে আসুক: ববিতা

0
183

বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা। যার শোকেজে সাজানো রয়েছে আট আটটি ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’। এছাড়া আছে ‘মেরিল-প্রথম আলো পুরস্কার’ ও ‘বাচসাস পুরস্কার’সহ অসংখ্য নামিদামি সম্মাননা। দীর্ঘ অভিনয় জীবনে তিনি দর্শকদের উপহার দিয়েছেন বহু সুপারহিট সিনেমা। আবার কিছু সিনেমা তিনি প্রযোজনাও করেছেন।

সেই গুণী অভিনেত্রী বর্তমানে পুত্র অনিকের কাছে কানাডায় আছেন। সেখান থেকে মুঠোফোনে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। এসময় গত দুই ঈদে দেশে মুক্তি পাওয়া ছবিগুলোর অভাবনীয় সাফল্যের খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি।

ববিতা বলেন, দেশের সিনেমা হলগুলোতে বহুদিন পর আবার দর্শকের ঢল নেমেছে। সিনেমা হল থেকে ‘হাউস ফুল’ শব্দটি বিলীন হয়ে গিয়েছিল। কিন্তু গত দুই ঈদে বিশেষ করে ঈদুল আজহায় মুক্তি পাওয়া ছবিগুলো দেখতে সিনেমা হলগুলোতে আবার দর্শকের ঢল নামায় আমি স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করছি।

একই সঙ্গে আশা প্রকাশ করছি আমার দেশের সিনেমার এই জয়যাত্রা অব্যাহত থাকবে এবং এই সাফল্যের ধারা বজায় রাখতে নির্মাতারা আন্তরিক হবেন এবং সিনেমা হল বাড়াতে প্রদর্শকরা ভূমিকা রাখবেন।

তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। একসময় আমাদের চলচ্চিত্র আন্তর্জাতিক অঙ্গনে পুরস্কৃত হয়েছে এবং প্রশংসা কুড়িয়েছে। আমি চাই চলচ্চিত্রের মানুষের আন্তরিক ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আবার সেই সোনালি দিন ফিরে আসুক।

উল্লেখ্য, অভিনেত্রী ববিতা শিগগিরই কানাডা থেকে যুক্তরাষ্ট্রে তাঁর প্রবাসী ভাইদের সঙ্গে দেখা করতে যাবেন বলে জানিয়ে বলেন আগামী নভেম্বরের আগে তিনি দেশে ফিরছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here