Home দেশের খবর ঢাকা মির্জাপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

মির্জাপুরে খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিল

0
153

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৮তম জন্মদিন উপলক্ষে আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে মির্জাপুর পৌরসদরের বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে দীর্ঘদিন থেকে অসুস্থ খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও মিলাদ মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উক্ত মিলাদ মাহফিলে পৌর বিএনপির আহ্বায়ক হযরত আলী মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৭ আসনের (সাবেক) এমপি ও কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাক আবুল কালাম আজাদ সিদ্দিকী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদ, যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আরিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন।

এছাড়াও ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, পৌর বিএনপির সদস্য সচিব এস. এম মহসীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here