ভালো থাকুক খেটে খাওয়ার দল, চেটে খাক কাউরালের দল: আসিফ

‘আজ সকাল নয়টা, আমি বাসায় ফিরছি, পথে মগবাজার রেলক্রসিং। ক্রস করার আগেই দেখা পেলাম একজন বিলিওনিয়ারের। ওনার নাম কাওসার। তাঁর ভ্যানভর্তি মুরগির ডিম। হঠাৎ করেই সেমি ব্যাচেলর ফিরে চলে গেলাম। ডিম নাকি এখন একটার দামই পনেরো টাকা। কাওসারের পেছনে কোনো প্রহরী নাই। এই সময় আমি ডিমের ব্যবসা করলে অবশ্যই গানম্যান রাখতাম।’

‘কাওসারকে ইশারায় ডাকলাম, চিনে ফেলেছে আমাকে। ছবি তুলতে চাইলাম, এক পর্যায়ে বলল, স্যার মাস্কটা খোলেন। একটা নাম্বার দিল, কল দিলাম, বলল স্যার এটা আমার বউয়ের ইমো নাম্বার, ছবিটা পাঠাই দিয়েন। যদিও ইমোর আশপাশে আমি নাই। কাওসার বোকা ছেলে, না হলে কি আমার মত রমণীমোহন কাউকে বউয়ের নাম্বার দেয়!’

‘বাসায় এসে বেগমকে বললাম কাওসারের বউকে এই ছবিগুলো পাঠিয়ে দাও। ইমো কাস্টিংয়ে আমি নেই। সব পর্ব শেষে সুঠামদেহী এই যুবকের কায়িক শ্রম, নিষ্ঠা আর আন্তরিকতায় আমি মুগ্ধ।’

‘শৈশবের খুচরা ধান্দা এখনো মাথায় ঘোরে। একটা ক্রেট ডিম মেরে দেওয়ার ধান্দাও মাথায় ছিল, এখন তো এটা সম্ভব না! ব্যাচেলর লাইফের মূল খাদ্য ডিমটাও এখন সোনার ডিম হয়ে গেছে, মাত্র পনেরো টাকা। ভালো থাকুক খেটে খাওয়া কাওসারের দল, চেটে খাক কাউরালের দল। অদম্য কাওসারদের সরলতাই এখনো এই দেশের সেরা শক্তি। ওরা জিতবেই, ওদের জিততেই হবে।’

গায়ক আসিফ আকবরের ফেসবুক পেজ থেকে নেওয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *