শুটিংয়ে ফিরলেন নায়ক বাপ্পী

চলতি বছরের মার্চে অ্যাকশন-থ্রিলারধর্মী সিনেমা ‘শত্রু’র কাজ শুরু করেছিলেন জনপ্রিয় নায়ক বাপ্পী চৌধুরী।

ছবিটি পরিচালনায় রয়েছেন সুমন ধর। আর এতে বাপ্পীর বিপরীতে নায়িকা হিসেবে আছেন জাহারা মিতু। টানা শুটিংয়ের পর ছবিটির কাজ মাঝে বন্ধ ছিল। এবার ফের ‘শত্রু’র শুটিংয়ে ফিরেছেন বাপ্পী।

গত দু’দিন ধরেই ছবিটির শুটিং করছেন তিনি। ছবিটিতে একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। এ চরিত্রটি করতে গিয়ে একেবারেই নতুন লুকে হাজির হচ্ছেন নায়ক।

এ বিষয়ে বাপ্পী চৌধুরী বলেন, পুলিশের চরিত্রে কাজ করার ইচ্ছে অনেক আগের। এবার এ ছবিটির মাধ্যমে তা পূরণ হচ্ছে। নতুন লুকও নিয়েছি। ছবিটির গল্পও অসাধারণ। আমি চেষ্টা করছি নিজের শতভাগ দিয়ে কাজটি শেষ করতে।

তিনি বলেন, গত দু’দিন ধরেই সিনেমাটির শুটিং করছি। আমার বিশ্বাস দর্শক ভালো একটি ছবি পেতে যাচ্ছেন এর মধ্য দিয়ে।

জানা গেছে, ‘শত্রু’ সিনেমায় মিতু অভিনয় করবেন রাফ অ্যান্ড টাফ, মডার্ন গার্ল চরিত্রে। মিতু জানান, ‘শত্রু’ হবে রোমান্টিক থ্রিলার ধাঁচের ছবি। গল্পটা একেবারে এ সময়কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *