রাজিব আহমেদ রাসেল, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি- শাহজাদপুরে দুই মামলার উদ্ধারকৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে আদালত।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু খান শাহিন কনকের উপস্থিতিতে আদালত প্রাঙ্গণে ধ্বংসকৃত মাদকদ্রব্যের আলামত ৪০ কেজি গা.জা ও আটশত বাহাত্তর (৮৭২) পিচ ই.য়াবা আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কোর্ট পুলিশ পরিদর্শক আসলাম হোসেন, জিআরও মোঃ রশিদুল ইসলাম, শাহজাদপুর থানার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই আঃ মান্নান, মালখানার মুন্সী মোঃ শরিফুল ইসলাম প্রমুখ।
